শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

রয়েল এক্সপ্রেস ও প্রাইভেটকারের সংঘর্ষ; আহত ৭

  • আপলোড তারিখঃ ২৮-০৩-২০২৫ ইং
রয়েল এক্সপ্রেস ও প্রাইভেটকারের সংঘর্ষ; আহত ৭

মাগুরা সদর উপজেলার ছোট ব্রিজ এলাকায় বাস ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের পাঁচজনসহ সাতজন আহত হয়েছেন। আজ শুক্রবার (২৮ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। মাগুরা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) আলমগীর কবির জানান, ঝিনাইদহ থেকে ঢাকাগামী রয়েল পরিবহনের একটি বাস ছোট ব্রিজ এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি প্রাইভেটকার ওভারটেক করার চেষ্টা করে। এসময় প্রাইভেটকারটি নিয়ন্ত্রণ হারিয়ে বাসের সাথে ধাক্কা খায়। এতে প্রাইভেটকারটি দুমড়ে-মুচড়ে যায় এবং গাড়িতে থাকা একই পরিবারের পাঁচজন ও চালক গুরুতর আহত হন। এ ছাড়া বাসের চালকও মারাত্মকভাবে আহত হন। স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে যান। পরে প্রাইভেটকারে থাকা গুরুতর আহত তিনজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
জানা গেছে, আহত পরিবারের সদস্যরা ঢাকা থেকে ঈদ উদ্যাপনের জন্য মেহেরপুরে যাচ্ছিলেন। আহতদের চারজনের নাম জানা গেছে। তারা হলেন, শাকিল (২৫), হুমায়রা (২১), শফিক (৫৫) ও রত্না (৪০)।
ওসি আলমগীর কবির আরও জানান, দুর্ঘটনার ফলে মহাসড়কের দুই পাশে তীব্র যানজট সৃষ্টি হয়। তবে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যানজট নিয়ন্ত্রণে আনে। দুর্ঘটনাকবলিত ঢাকাগামী রয়েল পরিবহণ ঢাকা মেট্রো -ব ১৪-৬৮৩৪ এবং মেহেরপুরগামী মাইক্রোবাস ঢাকা মেট্রো - চ - ২০- ৯৮২২ গাড়ি দুটি জব্দ করা হয়েছে।



কমেন্ট বক্স
notebook

জীবননগর সীমান্তে ৫৮ বিজিবির অভিযানে ভারতীয় সিরাপ ও কীটনাশক জব্দ