শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মেহেরপুরের নতুন দরবেশপুরে ঈদ উপহার বিতরণ

  • আপলোড তারিখঃ ২৮-০৩-২০২৫ ইং
মেহেরপুরের নতুন দরবেশপুরে ঈদ উপহার বিতরণ

মেহেরপুরের নতুন দরবেশপুরে স্বেচ্ছাসেবী সংগঠন ‘প্রত্যাশার আলোর’ পক্ষ থেকে গ্রামের হতদরিদ্র ও সুবিধাবঞ্চিতদের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে নতুন দরবেশপুর গ্রামের বিভিন্ন পাড়ার প্রায় ১৫০ জন দরিদ্রের মাঝে উপহার হিসেবে নগদ অর্থ প্রদানের মধ্যদিয়ে ঈদ উপহার বিতরণ কার্যক্রমের সমাপ্তি হয়।

সংগঠনের সাধারণ সম্পাদক শাকিল আহমেদ বলেন, ‘আমরা এমন একটি সমাজ গড়তে চাই, যেখানে মানুষ তার বিবেক ও মনুষ্যত্বের চেতনা নিয়ে বেঁচে থাকবে। সমাজের প্রতিটি মানুষের প্রতি আমাদের দায়িত্ব রয়েছে, আর সেই দায়িত্ববোধ থেকেই প্রত্যাশার আলে সংগঠন গড়ে উঠেছে। আমরা বিশ্বাস করি, সামান্য প্রচেষ্টা বড় পরিবর্তন আনতে পারে।’

ঈদ উপহার বিতরণকালে উপস্থিত ছিলেন প্রত্যাশার আলো সংগঠনের উপদেষ্টা পরিষদের সদস্য মুফতি খায়রুল বাশার, মাহাবুবুল ইসলাম, আশাদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আকাশ ইসলাম, দপ্তর সম্পাদক নাজমুস সাকিব, প্রচার সম্পাদক মুন আফ্রিদী, ছাত্রবৃত্তি সম্পাদক তাসিনুল ইসলাম সৌরভ, উন্নয়ন বিষয়ক সম্পাদক আহসান তাহমিদ, কার্যকরি সদস্যদের মধ্যে হাসিবুল, রফিক, সুজন, রশিদ, সাইরুল, সাহাবুল, সাকিব, সাহাদ, মমিনসহ অনেকে।



কমেন্ট বক্স
notebook

জীবননগর সীমান্তে ৫৮ বিজিবির অভিযানে ভারতীয় সিরাপ ও কীটনাশক জব্দ