দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা ইউনিয়নের কানাইডাঙ্গা গ্রামের ফকির ডোবা মাঠে পূর্ব শত্রুতার জেরে কানাইডাঙ্গা গ্রামের মৃত বাহার উদ্দীনের ছেলে রজব আলী গংয়ের ফলন্ত তিন বিঘা জমির ধান জঙ্গল মারা বিষ দিয়ে পুড়িয়ে দেয়ার অভিযোগ উঠেছে।
রজব আলী জানান, ‘পূর্ব শত্রুতার জেরে কানাইডাঙ্গা গ্রামের কিমের ছেলে কামরুল ও মৃত জান মোহাম্মদের ছেলে সিদ্দিকের নেতৃত্বে গত বৃহস্পতিবারে দিবাগত রাতে ধানে জঙ্গল মারা বিষ দিয়ে পুড়িয়ে দেয়া হয়েছে। সকালে জমিতে গিয়ে দেখি পুরো জমির ধান পুড়ে শেষ। এ নিয়ে তারা ৮-৯ বার আমাদের ফসল পুড়িয়ে দিলো। আমরা আদালতে মামলা করেছি। তারা ধান পুড়িয়ে দিয়ে আবার আমাদের নামেই মিথ্যা মামলা করে হয়রানি করছে। আমরা ন্যায়বিচার চাই।’
এ বিষয়ে জানতে কামরুলের সাথে কথা বলতে তার বাড়ি গেলে তার পরিবারের লোকজন জানান তিনি বাড়ি নেই, কোথাও গেছে তাও জানেন না। তার পরিবারের লোকজন এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।
সমীকরণ প্রতিবেদন