শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

পাঁচ গুণীজন হলেন সাহিত্য পরিষদের উপদেষ্টা

  • আপলোড তারিখঃ ২৮-০৩-২০২৫ ইং
পাঁচ গুণীজন হলেন সাহিত্য পরিষদের উপদেষ্টা

চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার সকাল ১০টায় চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের সভাপতি ইকবাল আতাহার তাজ। চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক অধ্যাপক শেখ সেলিমের পরিচালনায় সভায় উপস্থিত ছিলেন সহসভাপতি সরদার আলী হোসেন, সহসভাপতি মো. তৌহিদ হোসেন, সহ-সাধারণ সম্পাদক মেহেরাব্বিন সানভী, অর্থ সম্পাদক মিম্মা সুলতানা মিতা, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. জাকির হোসেন, গ্রন্থাগার বিষয়ক সম্পাদক হুমায়ন কবির, শিশু-কিশোর বিষয়ক সম্পাদক লতিফা রহমান বনলতা, কার্যনির্বাহী সদস্য গোলাম কবির মুকুল ও হেলাল হোসেন জোয়ার্দ্দার।

সভায় চুয়াডাঙ্গার বিশিষ্ট ৫ গুণীজনের সমন্বয়ে চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের উপদেষ্টা পরিষদ গঠন করা হয়। উপদেষ্টা হিসেবে ওই ৫ গুণীজন হলেন- চুয়াডাঙ্গা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক সিদ্দিকুর রহমান, চুয়াডাঙ্গা সরকারি আদর্শ মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক এস এম ইস্রাফিল, চুয়াডাঙ্গা সরকারি কলেজের বাংলা বিভাগের সাবেক বিভাগীয় প্রধান ও বিশিষ্ট গবেষক অধ্যাপক এম এ মুহিত, চুয়াডাঙ্গা সরকারি কলেজের ইতিহাস বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক দোলোয়ার হোসেন, চুয়াডাঙ্গা সরকারি কলেজের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মুন্সী আবু সাঈফ। এছাড়াও সভায় জাকজমকপূর্ণ আয়োজনে বাংলা নববর্ষ উদ্যাপন ও আগামী ১৮ এপ্রিল চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের আয়োজনে গুণীজন সম্মাননা ও নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠানের সিদ্ধান্ত হয়।



কমেন্ট বক্স
notebook

জীবননগর সীমান্তে ৫৮ বিজিবির অভিযানে ভারতীয় সিরাপ ও কীটনাশক জব্দ