শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

কালীগঞ্জে নির্মাণাধীন রাস্তায় বাঁশের বেড়া

  • আপলোড তারিখঃ ২৮-০৩-২০২৫ ইং
কালীগঞ্জে নির্মাণাধীন রাস্তায় বাঁশের বেড়া

ঝিনাইদহের কালীগঞ্জে এলজিইডি কর্তৃক নির্মাণাধীন একটি সড়কে তিন পাশে বাঁশের বেড়া দেওয়া হয়েছে। এতে কাজ ব্যহত হচ্ছে এবং স্থানীয়রা চরম দুর্ভোগে পড়েছেন। ঘটনাটি ঘটেছে উপজেলার রাখালগাছী ইউনিয়নের মোল্লাডাঙ্গা গগ্রামে। বহিরগাছী থেকে সাঁকো বাজার পর্যন্ত ৩ মিটার চওড়া ২,৬২০ মিটার পিচ রাস্তা নির্মাণের কাজ শুরু হয় প্রায় তিন মাস আগে। বর্তমানে ২ হাজার ০০০ মিটার পর্যন্ত সাব-বেজের কাজ সম্পন্ন হয়েছে।

স্থানীয় বাসিন্দা শামছুল ও মুজিদ নামে দুই ভাই তাদের বাড়ি সংলগ্ন রাস্তার অংশ ব্যক্তি মালিকানা বলে দাবি করছেন এবং পাশের ভরাটকৃত অংশ দিয়ে রাস্তা নির্মাণের জন্য চাপ দিচ্ছেন। চারদিন আগে তারা বসতবাড়ি সংলগ্ন রাস্তার মাঝ বরাবর তিন পাশে বাঁশের বেড়া দিয়েছেন। রাস্তা নির্মাণকারী ঠিকাদারি প্রতিষ্ঠান সৈকত এন্টারপ্রাইজের পক্ষে সাইট ম্যানেজার রুহুল আমিন বলেন, ‘রাস্তার জমি ব্যক্তি মালিকানাধীন দাবি করে একাধিকবার আমাদের কাজে বাধা দেওয়া হয়েছে। ভেকু দিয়ে রাস্তার অংশ সরানো হয়েছে, এখন আবার বাঁশ দিয়ে ঘিরে রেখেছে।’ এ বিষয়ে কালীগঞ্জ এলজিইডি প্রকৌশলী আহসান হাবীব বলেন, ‘ঘটনাটি শুনেছি। স্থানীয়ভাবে বসে আলোচনার মাধ্যমে দ্রুত সমাধান করা হবে।’



কমেন্ট বক্স
notebook

জীবননগর সীমান্তে ৫৮ বিজিবির অভিযানে ভারতীয় সিরাপ ও কীটনাশক জব্দ