শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

ঝিনাইদহের কালীগঞ্জে অজ্ঞান পার্টির কবলে দুই পরিবার

  • আপলোড তারিখঃ ২৮-০৩-২০২৫ ইং
ঝিনাইদহের কালীগঞ্জে অজ্ঞান পার্টির কবলে দুই পরিবার

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার কোলা ইউনিয়নের বিনোদপুর গ্রামে গভীর রাতে অজ্ঞান পার্টির কবলে পড়ে দুই পরিবারের ছয় সদস্য অসুস্থ হয়ে পড়েছেন। দুর্বৃত্তরা তাদের বাড়ির মালামাল লুট করে নিয়ে গেছে। অসুস্থ ব্যক্তিরা বর্তমানে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। জানা গেছে, গত বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার বিনোদপুর গ্রামের অসিম ভদ্র ও রঘুনাথ ভদ্রের বাড়িতে এ ঘটনা ঘটে। গভীর রাতে পরিবারের সদস্যরা প্রচণ্ড ঘুম অনুভব করেন। সকালে উঠে দেখেন, ঘরের জিনিসপত্র এলোমেলো এবং মূল্যবান সামগগ্রী লুট হয়ে গেছে। প্রতিবেশীরা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

ভুক্তভোগী অসিম ভদ্রের স্ত্রী সঞ্চিতা ভদ্র বলেন, ‘অন্য দিনের তুলনায় গতকাল প্রচণ্ড ঘুম পেয়েছিল। সকালে উঠে দেখি সব তছনছ, কে বা কারা সব নিয়ে গেছে। এখনও মাথা ভার লাগছে।’ কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. আবদুল্লাহ আল মামুন বলেন, ‘ভুক্তভোগীদের চেতনানাশক ওষুধ খাওয়ানো হয়েছিল। তারা শঙ্কামুক্ত, তবে পর্যবেক্ষণে রাখা হয়েছে।’

কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম হাওলাদার বলেন, ‘ঈদকে সামনে রেখে অজ্ঞান পার্টির একটি চক্র সক্রিয় হয়েছে। বিষয়টি তদন্ত করে জড়িতদের আইনের আওতায় আনতে পুলিশ কাজ শুরু করেছে। সবাইকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে।’



কমেন্ট বক্স
notebook

জীবননগর সীমান্তে ৫৮ বিজিবির অভিযানে ভারতীয় সিরাপ ও কীটনাশক জব্দ