শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

সীমান্তে মাদক উদ্ধার, অবৈধভাবে ভারতে যাওয়ার সময় আটক ২

  • আপলোড তারিখঃ ২৮-০৩-২০২৫ ইং
সীমান্তে মাদক উদ্ধার, অবৈধভাবে ভারতে যাওয়ার সময় আটক ২

মহেশপুর থেকে ৪৮ বোতল ভারতীয় মদ এবং অবৈধভাবে ভারতে যাওয়ার সময় দুজন বাংলাদেশিকে আটক করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত বুধবার রাত ১১টার দিকে রাজাপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকা রাজাপুর গ্রামের আল আমিনের পেয়ারা বাগানের মধ্যে নায়েব সুবেদার মো. ভূঁইয়া ইকবাল হোসেনের নেতৃত্বে অভিযান পরিচালনা করে আসামিবিহীন ৪৮ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়।

এছাড়া গতকাল বৃহস্পতিবার দুপুরে কুসুমপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকা পিপুলবাড়িয়া গ্রামের মো. রুহুল আমিনের আম বাগানের মধ্যে নায়েক মো. জাহাঙ্গীর কবিরের নেতৃত্বে নিয়মিত টহল পরিচালনা করে বাংলাদেশি নাগরিক দুজনকে (নারী একজন ও শিশু একজন) ধুরকে আটক করা হয়। তাদের মহেশপুর থানায় সোপর্দ করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।



কমেন্ট বক্স
notebook

জীবননগর সীমান্তে ৫৮ বিজিবির অভিযানে ভারতীয় সিরাপ ও কীটনাশক জব্দ