‘দৈনিক আজকের চুয়াডাঙ্গা’ পত্রিকার শুভ উদ্বোধন করা হয়েছে। গতকাল বুধবার বেলা একটায় চুয়াডাঙ্গা পৌর শহরের একাডেমি মোড়ের সারা ভবনে পত্রিকার কার্যালয়ে এর মোড়ক উন্মোচন করা হয়। পরে ফিতা কেটে এর উদ্বোধন করেন চুয়াডাঙ্গা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ আধ্যাপক সিদ্দিকুর রহমান। পত্রিকার সম্পাদক ও প্রকাশক বিপুল আশরাফের সঞ্চালনায় উদ্বোধন অনুষ্ঠানে অতিথি থেকে বক্তব্য দেন চুয়াডাঙ্গা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক কামরুজ্জামান, দৈনিক সময়ের সমীকরণের প্রধান সম্পাদক নাজমুল হক স্বপন, দৈনিক মাথাভাঙ্গার সম্পাদক ও প্রকাশক সরদার আল আমিন, চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি ও খাসখবরের প্রধান সম্পাদক রাজীব হাসান কচি ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী অধ্যাপক ডা. সাইফুল্লাহ রাসেল।
এছাড়াও উপস্থিত ছিলেন এনটিভির জেলা প্রতিনিধি অ্যাড. রফিকুল ইসলাম, এটিএন বাংলার জেলা প্রতিনিধি রফিক রহমান, প্রথম আলোর জেলা প্রতিনিধি শাহ আলম সনি, একুশে টিভির জেলা প্রতিনিধি আতিয়ার রহমান ও প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক ইসলাম রকিব।
সমীকরণ প্রতিবেদন