জীবননগরে মৃত ছাত্রদল নেতা মুন্সী সুমনের পরিবারের খোঁজখবর নিয়েছেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির সভাপতি মাহমুদুল হাসান খান বাবু। গতকাল বুধবার সন্ধ্যায় মৃত ছাত্রদল নেতা মুন্সী সুমনের বাড়ি নারায়ণপুর গ্রামে গিয়ে তার মা-বাবাসহ পরিবারের সাবিক খোঁজখবর নেন। এসময় উপস্থিত ছিলেন জীবননগর পৌর বিএনপির সভাপতি শাজাহান কবির, সাধারণ সম্পাদক শামসুজ্জামান ডাবলু, জীবননগর উপজেলা যুবদলের আহ্বায়ক মঈন উদ্দিন ময়েন, জীবননগর পৌর ২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. আ. রাজ্জাক, সাধারণ সম্পাদক কালাম হোসেন, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. শাহাজান আলী, উপজেলা কৃষক দলের আহ্বায়ক মো. আব্দুল হামিদ, ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. রফিকুল ইসলাম খান, সাধারণ সম্পাদক মো. সাইদুর রহমান, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. আজমত আলী, যুবদল নেতা আনোয়ার হোসেন, জেলা ছাত্রদলের সহসভাপতি মো. সুজন খন্দকার, সদস্য মো. তৌফিকুজ্জামান শ্রাবণসহ যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল ও শ্রমিক দলের নেতা-কর্মীরা।
সমীকরণ প্রতিবেদন