শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

উথলীতে আলমসাধু ও পাখিভ্যানের সংঘর্ষে দুজন আহত

  • আপলোড তারিখঃ ২৭-০৩-২০২৫ ইং
উথলীতে আলমসাধু ও পাখিভ্যানের সংঘর্ষে দুজন আহত

জীবননগর উপজেলার উথলীতে আলমসাধু ও পাখিভ্যানের সংঘর্ষে দুজন আহত হয়েছেন। গতকাল বুধবার বেলা ১১টার দিকে উথলী গ্রামের রূপিরচারা বটতলার চৌরাস্তার মোড়ে এই দুর্ঘটনা ঘটে। আহতরা হলেন- আন্দুলবাড়ীয়া ইউনিয়নের বাজদিয়া গ্রামের উত্তরপাড়ার ইসমাইল হোসেনের ছেলে ভ্যানচালক হ্যাপি মিয়া (৫০) ও একই এলাকার আব্দুর রহমানের স্ত্রী হালিমা খাতুন (৪৫)। স্থানীয়রা আহতদের উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

জানা যায়, শিয়ালমারি বাঁওড় থেকে মাছ নিয়ে আলমসাধু দ্রুতগতিতে ডিঙ্গেদাহে যাওয়ার পথে রূপিরচারা বটতলার নিকট পৌঁছালে চার রাস্তার ডান দিকে আন্দুলবাড়ীয়া থেকে আসা পাখিভ্যানের সাথে ধাক্কা মারে। এতে পাখিভ্যানে থাকা যাত্রী ও চালক রাস্তার ওপর ছিটকে পড়ে যায় ও আলমসাধু নিয়ন্ত্রণ হারিয়ে গর্তের মধ্যে পড়ে দুমড়ে-মুচড়ে যায়।

স্থানীয়রা বলেন, মাছ বহনকারী আলমসাধুগুলো বেপরোয়া গতিতে গ্রামীণ সড়কের মধ্যে চলাচল করে। প্রায়ই এই গাড়িগুলো দুর্ঘটনা হয়। এলাকাবাসীর দাবি, এই চার রাস্তার মোড়ে বিট (স্পিড ব্রেকার) প্রয়োজন। বিট না থাকার কারণে ওই জায়গা থেকে বেপরোয়াভাবে সবাই গাড়ি চালাই। যার কারণে প্রায়ই এই জায়গায় দুর্ঘটনা ঘটে।



কমেন্ট বক্স
notebook

জীবননগর সীমান্তে ৫৮ বিজিবির অভিযানে ভারতীয় সিরাপ ও কীটনাশক জব্দ