আলমডাঙ্গায় এসএসসি-৮৭ ব্যাচের বন্ধু সংগঠন ব্রুসম গার্ডেনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোনালী ব্যাংক সংলগ্ন অস্থায়ী কার্যালয়ে এ ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। ইফতারের পূর্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় ব্রুসম গার্ডেনের সভাপতি আনোয়ার হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবু খয়ের সণ্টুর উপস্থাপনায় উপস্থিত ছিলেন খন্দকার মহাবুবুল করিম উজ্জল, বিজেশ কুমার রামেকা, মিজানুর রহমান মিজান, রফিকুল ইসলাম, মিজানুর রহমান, আমিনুল ইসলাম, চান্দু, মশিউর রহমান, জয়নাল আবেদীন, বিশ্বজিৎ, ইসমাইল হোসেন, মহন, ফিরোজ ইফতেখার, প্রশান্ত বিশ্বাস, পিয়াল, কোহিনুর, জহুরুল ইসলাম, আব্দুল জব্বার, ডাবলু, সমীর সাহা, টিলু, বাকী বিল্লাহ, সুধাংস ব্যানার্জী, বাবু, আনিস, মতিয়ার, লিটন, শরীফ, শরীফুল ইসলাম প্রমুখ। দোয়া পরিচালনা করেন মাসুদুর রহমান।
সমীকরণ প্রতিবেদন