দামুড়হুদা উপজেলার হাউলী ইউনিয়নে বিনামূল্যে ভিজিএফ খাদ্যশস্য (চাল) বিতরণ উদ্বোধন করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ৮টায় হাউলী ইউনিয়ন পরিষদের হলরুমে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর ও দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বাস্তবায়নে সরকারি চাল বিতরণ করা হয়। ২০২৪-২৫ অর্থবছরের মানবিক সহায়তা কর্মসূচির আওতায় পবিত্র ঈদুল ফিতর ২০২৫ উপলক্ষে হাউলী ইউনিয়নের ২ হাজার ৬৮৮ জন অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ১০ কেজি করে ভিজিএফ খাদ্যশস্য (চাল) বিনামূল্যে বিতরণ করা হয়।
হাউলী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নিজাম উদ্দিনের সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাউলী ইউনিয়ন বিএনপির সভাপতি ইউসুফ আলী, ট্যাগ অফিসার আতিকুর রহমান, হাউলী ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মো. মনিরুজ্জামান, ইউপি সদস্য মো. আ. হান্নান, জাহাঙ্গীর আলম টিক্কা, শহিদুল ইসলাম, সেলিম উদ্দিন, রিকাত আলীসহ স্থানীয় উপকারভোগী ও গ্রাম পুলিশের সদস্যরা।
সমীকরণ প্রতিবেদন