শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দামুড়হুদায় গলায় ফাঁস দিয়ে অন্তঃসত্ত্বা গৃহবধূর আ*ত্মহ*ত্যা

  • আপলোড তারিখঃ ২৬-০৩-২০২৫ ইং
দামুড়হুদায় গলায় ফাঁস দিয়ে অন্তঃসত্ত্বা গৃহবধূর আ*ত্মহ*ত্যা

দামুড়হুদা উপজেলার বিষ্ণুপুর গ্রামে নিশিতা খাতুন (৩২) নামে এক অন্তঃসত্ত্বা গৃহবধূ গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছেন। এলাকাবাসীর ধারণা, পারিবারিক কলহের জের ধরেই এ ঘটনা ঘটতে পারে। গতকাল মঙ্গলবার সন্ধ্যা ছয়টার দিকে শ্বশুরবাড়িতে তিনি আত্মহত্যা করেন। নিশিতা খাতুন বিষ্ণুপুর গ্রামের শুভর স্ত্রী ও সাতক্ষীরার কলোরোয়া থানাধীন ঝাপাঘাট গ্রামের সিরাজুল ইসলামের মেয়ে।
জানা যায়, দামুড়হুদা উপজেলার বিষ্ণুপুর গ্রামের হারান সরদারের ছেলে শুভ চাকরির সুবাদে ঢাকায় অবস্থান করছেন। নিশিতা বাড়িতে ৫ বছরের ছেলে ফায়াজ ও শ্বশুর-শাশুড়ীর সঙ্গে বসবাস করতেন। গতকাল আছর নামাজের পরে পরিবারের অজান্তে নিজের ওড়না গলায় পেঁচিয়ে নিজকক্ষে ফ্যানের সঙ্গে ঝুলে আত্মহত্যার চেষ্টা করেন। পরে পরিবারের লোকজন বিষয়টি জানতে পেরে স্থানীয়দের সহায়তায় তাঁকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেয়। এসময় জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন। হাসপাতালে নেয়ার পূর্বেই ইশিতার মৃত্যু হয়।

স্থানীয়রা জানান, ইশিতার স্বামী চাকরির কারণে ঢাকায় থাকেন। তাদের বাড়িটি ঘেরা, প্রতিবেশীরা সাধারণত সেখানে যাতায়াত করেন না। কী কারণে এই ঘটনা ঘটেছে, তা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না। তবে পুলিশ তদন্ত করলে প্রকৃত ঘটনা বেরিয়ে আসবে।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. মেহেবুবা মুস্তারি মৌ বলেন, নিশিতা খাতুনকে জরুরি বিভাগে মৃত অবস্থায় পাওয়া গেছে। হাসপাতালে নেওয়ার আগেই তার মৃত্যু হয়েছে। পরিবারের সদস্যরা জানিয়েছেন, নিশিতা গলায় ফাঁস দিয়েছিলেন। ঝুলন্ত অবস্থা থেকে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা হয়। তার গলায় লালচে দাগ ছিল। ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যাবে।

দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন কবির বলেন, ‘ইশিতার চার বছরের ছেলে রয়েছে। ছেলেকে মারধর করায় শ্বশুর-শাশুড়ী রাগান্বিত হয়ে তাকে বকাঝকা করেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এতে অভিমান করে তিনি আত্মহত্যা করেছেন। তবে এখনই নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না। তদন্তের মাধ্যমে সঠিক তথ্য বেরিয়ে আসবে। মরদেহ চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে রয়েছে। চুয়াডাঙ্গা সদর থানা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।’



কমেন্ট বক্স
notebook

জীবননগর সীমান্তে ৫৮ বিজিবির অভিযানে ভারতীয় সিরাপ ও কীটনাশক জব্দ