সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

বিশিষ্ট ঠিকাদার করিমের যশোরে মৃত্যু : বিভিন্ন মহলের শোক

  • আপলোড তারিখঃ ১০-১০-২০১৭ ইং
বিশিষ্ট ঠিকাদার করিমের যশোরে মৃত্যু : বিভিন্ন মহলের শোক
আলমডাঙ্গা গাংনী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার গাংনী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, জেলা জাসাসের সহ-সভাপতি বিশিষ্ট ঠিকাদার এমএ করিম গতকাল বিকালে যশোরের একটি আবাসিক হোটেলে মৃত্যুবরণ করেছেন। মরহুম এমএ করিম আলমডাঙ্গা উপজেলার গাংনী ইউনিয়নের নান্দবার গ্রামের মৃত দেলবার বিশ্বাসের ছেলে। ৪ ভাই ও ৩ বোনের মধ্যে সে দ্বিতীয়। তাঁর আকস্মিক মৃত্যুতে স্ত্রী, দুই ছেলে সাব্বির ও সাকিবসহ পরিবারের সদস্য হতবিহ্বল হয়ে পড়ে। পুলিশি প্রক্রিয়া ও ময়নাতদন্ত শেষে চুয়াডাঙ্গায় লাশ পৌছালে আজ মরহুমের গ্রামের বাড়ী নান্দবারে দাফনকার্য সম্পন্ন হবে। তবে, নামাজের যানাজা ও দাফনকার্য কখন সম্পন্ন হবে, সে বিষয়ে নিশ্চিত কোন তথ্য পাওয়া সম্ভব হয়নি। এই বিএনপি নেতার হঠাৎ মৃত্যুতে সামাজিক, রাজনৈতিকসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন। জানা যায়, যশোরে বেশকিছুদিন যাবত ব্যবসায়িক কাজে শহরের দড়াটানায় অবস্থিত স্বপ্নপুরী নামের একটি আবাসিক হোটেলে অবস্থান করছেন। গতকাল ব্যবসায়ীক কাজ শেষে চুয়াডাঙ্গাতে ফেরার কথা ছিলো। তিনি তার ব্যবসা প্রতিষ্ঠানের ম্যানেজার শফিকে ট্রেনের সময় হওয়ার কিছু আগে তাকে ডাকতে বলেছিলেন। সেই অনুযায়ী শফি ষ্টেশনে খোঁজ নিয়ে জানেন ট্রেন বন্ধ। তাই একটু আগেই তিনি করিমকে ডাকতে যান তার ভাড়া নেওয়া ২০২নং রুমে। কিন্তু অনেকক্ষণ রুমের দরজা নেড়ে ম্যানেজার শফি করিমের সাড়া না পেয়ে হোটেল কর্তৃপক্ষকে জানায়। এসময় হোটেল কর্তৃপক্ষকে পুলিশকে খবর দেয়। কিছু পরে পুলিশ এসে দরজা ভেঙ্গে রুমে প্রবেশ করে এবং ঘরের মেঝোতে করিমের লাশ পড়ে থাকতে দেখে। এসময় পুলিশ করিমের লাশ উদ্ধার করে যশোর আড়াইশ বেড জেনারেল হাসপাতালে পাঠাই। পুলিশ জানায়, এটা স্ট্রোকের কারনে খাট থেকে পড়ে মৃত্যু হতে পারে বলে আমরা প্রাথমিকভাবে ধারনা করছি। এদিকে, চুয়াডাঙ্গা শহরের সিএনবিপাড়াস্থ বাড়ীতে বিএনপি নেতা করিমের মৃত্যুর খবর পৌছালে পরিবারের সদস্য ও  পরিচিতজনেরা কান্নায় ভেঙ্গে পড়ে। পরে তার পরিবারের সদস্যরা লাশ আনতে গতকালই যশোরে পৌছেছে। আজ লাশ চুয়াডাঙ্গায় আনা হবে। এরপর তার গ্রামের বাড়ী আলমডাঙ্গা উপজেলার গাংনী ইউনিয়নের নান্দবার নেওয়া হবে বলে জানা গেছে। বিএনপি নেতা এমএ করিমের মৃত্যুতে চুয়াডাঙ্গা জেলা বিএনপির আহ্বায়ক বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সাবেক ছাত্রনেতা শরীফুজ্জামান শরীফ, জেলা যুবদলের সদস্য সচিব সাইফুর রশীদ ঝন্টু, জেলা জাসাসের সাধারণ সম্পাদক সেলিমূল হাবিব সেলিমসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ তার বিদেহী আত্মার শান্তি কামনা করে, শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।


কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড