শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মেহেরপুর জেলা বিএনপির সভাপতিসহ তিন নেতার বহিষ্কার দাবি

  • আপলোড তারিখঃ ২৬-০৩-২০২৫ ইং
মেহেরপুর জেলা বিএনপির সভাপতিসহ তিন নেতার বহিষ্কার দাবি

মেহেরপুর জেলা বিএনপির আহ্বায়ক জাভেদ মাসুদ মিল্টন, রায়পুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলফাজ উদ্দিন কালু এবং যুবদল নেতা আব্দাল হোসেনকে দল থেকে বহিষ্কার দাবি করেছেন রায়পুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রবিউল ইসলাম। গত সোমবার আওয়ামী লীগের ইফতার মাহফিলে সহযোগিতার অভিযোগ এনে গতকাল মঙ্গলবার বিকেলে রায়পুর ইউনিয়নের কড়ুইগাছি গ্রামে এক প্রতিবাদ সভায় তিনি এই দাবি জানান।

তিনি আরও বলেন, জেলা বিএনপির আহ্বায়ক জাভেদ মিল্টন রায়পুর ইউনিয়নের দুজনকে কমিটি গঠনের দায়িত্ব দিয়েছেন। তারা কমিটি গঠনের জন্য গেলে সেখানে মারধরের শিকার হন এবং পুলিশের সহায়তায় বাড়ি ফিরে আসেন। তিনি আরও অভিযোগ করেন, প্রতিটি ওয়ার্ড কমিটিতে আওয়ামী লীগের লোকজনকে পদ দেওয়া হচ্ছে, অথচ দলের ত্যাগীদের বঞ্চিত করা হচ্ছে।

সভায় সভাপতিত্ব করেন কড়ুইগাছি গ্রামের বিএনপি নেতা আমিরুল হক আমুল। উপস্থিত ছিলেন রায়পুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি উপাধ্যক্ষ নাসির উদ্দিন, প্যানেল চেয়ারম্যান সারগিদুল ইসলাম, সাবেক সাংগঠনিক সম্পাদক গোলাম জাকারিয়া, বিএনপি নেতা আনারুল ইসলাম, শালদহ গ্রাম বিএনপির সাবেক সভাপতি রেজাউল হক ঝুনু এবং বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা।



কমেন্ট বক্স
notebook

জীবননগর সীমান্তে ৫৮ বিজিবির অভিযানে ভারতীয় সিরাপ ও কীটনাশক জব্দ