শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মেহেরপুর ও গাংনীতে পৃথক অভিযানে ২৪ ঘণ্টায় ১১ জন আটক

  • আপলোড তারিখঃ ২৬-০৩-২০২৫ ইং
মেহেরপুর ও গাংনীতে পৃথক অভিযানে ২৪ ঘণ্টায় ১১ জন আটক

মেহেরপুর জেলা পুলিশ গত ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে সাজাপ্রাপ্ত আসামিসহ বিভিন্ন মামলার ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গত সোমবার দিবাগত রাত থেকে গতকাল ভোর পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে মেহেরপুর সদর ও গাংনী থানা পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। মেহেরপুর সদর থানার অভিযানে গ্রেপ্তারকৃতরা হলেন- কুতুবপুর গ্রামের মৃত আব্দুল আজিজের ছেলে শামসুল (৫৬) ও মেহেরপুর হোটেল বাজার এলাকার মৃত আব্দুল আজিজের ছেলে রাশেদুর রহমান মামুন (৪৯)।

এছাড়া গাংনী থানার অভিযানে গ্রেপ্তারকৃতরা হলেন- পূর্ব মালসাদহ গ্রামের মৃত আমজাদ আলীর ছেলে আব্দুল গাফফার (৩৫), পশ্চিম মালসাদহ গ্রামের জামাল উদ্দিনের ছেলে রকিকুল ইসলাম (২৫), ফতাইপুর গ্রামের মৃত মঙ্গলের শেখের ছেলে জনি (৪২), হেমায়েতপুর গ্রামের মৃত ওয়াজ আলীর ছেলে হাসেম (৪৫), চৌগাছা গ্রামের মৃত আওলাদ হোসেনের ছেলে জাকির হোসেন (৬০), রায়পুর গ্রামের খোশদেল বিশ্বাসের ছেলে আব্দুল হান্নান, চাঁদপুর গ্রামের আবু হানিফের ছেলে রাশিক আহমেদ (২৭), সাদেক আলীর ছেলে আরশেদ আলী (৪২), ভাটপাড়া গ্রামের মৃত রমজান আলী দেওয়ানের ছেলে খোকন দেওয়ান (৬২)।

মেহেরপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মেসবাহ উদ্দিন এবং গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) বানী ইসরাইল গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তারা জানান, গ্রেপ্তারকৃতদের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে এবং জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশেষ অভিযান অব্যাহত থাকবে।



কমেন্ট বক্স
notebook

আরো ১১ বোয়িং বিমান কিনছে বাংলাদেশ