শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

হরিণাকুণ্ডুতে বিএনপি নেতার উদ্যোগে ঈদ উপহার বিতরণ

  • আপলোড তারিখঃ ২৬-০৩-২০২৫ ইং
হরিণাকুণ্ডুতে বিএনপি নেতার উদ্যোগে ঈদ উপহার বিতরণ

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলায় ৮২ জন অসহায় ও দুস্থ নারীর মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে স্থানীয় প্রিয়নাথ মাধ্যমিক বিদ্যালয় মাঠে জেলা বিএনপির সভাপতি অ্যাড. এম এ মজিদের পক্ষ থেকে এই সেলাই মেশিন বিতরণ করা হয়। অনুষ্ঠানে জেলা বিএনপির সহসভাপতি এনামুল কবির মুকুল, হরিণাকুণ্ডু উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান মাস্টার, সাধারণ সম্পাদক তাইজাল হোসেন এবং পৌর বিএনপির সাধারণ সম্পাদক জিন্নাতুল হক খানসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আয়োজক অ্যাড. এম এ মজিদ বলেন, ‘গ্রামের অসহায় নারীদের কর্মসংস্থানের সুযোগ তৈরি করে স্বাবলম্বী ও আর্থিকভাবে সচ্ছল করার ব্যবস্থা করা হচ্ছে, যাতে তারা নিজের পায়ে দাঁড়াতে পারে। এর অংশ হিসেবে হরিণাকুণ্ডু উপজেলার ৮টি ইউনিয়ন ও পৌরসভার ৮১ জন নারীর মাঝে সেলাই মেশিন বিতরণ করা হলো।’ তিনি আরও বলেন, ‘এই উপহারের মাধ্যমে ৮২টি পরিবারে নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে এবং তাদের আর্থিক স্বচ্ছলতা আসবে বলে আমি আশা করি।’



কমেন্ট বক্স
notebook

জীবননগর সীমান্তে ৫৮ বিজিবির অভিযানে ভারতীয় সিরাপ ও কীটনাশক জব্দ