সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আলমডাঙ্গায় গৃহবধূর আত্মহত্যা

  • আপলোড তারিখঃ ১০-১০-২০১৭ ইং
আলমডাঙ্গায় গৃহবধূর আত্মহত্যা
আলমডাঙ্গা প্রতিনিধি: আলমডাঙ্গায় এক গৃহবধূ আত্মহত্যা করেছে। আলমডাঙ্গা পৌরসভার গোবিন্দপুর ধর্মতলার সোহাগের স্ত্রী রেশমা খাতুন গত রবিবার দিনগত রাত ১টার দিকে নিজ ঘরের আড়ায় গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। পারিবারিক সুত্রে জানা যায়, ঘটনার রাতে রেশমা খাতুনের সাথে স্বামী সোহাগের ঝগড়া হয়। তারা দু’জন রাতে নিজ ঘরে ঘুমিয়ে থাকার এক পর্যায়ে রাত ২টার দিকে রেশমা খাতুন ঘরের আড়ার সাথে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। পরে ঘুমন্ত সোহাগ ঘুম থেকে জেগে রেশমাকে পাশে না দেখে খোঁজ করলে তাকে ঘরের আড়ায় ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। সোহাগ চিৎকার করলে তার অপর স্বজনেরা রেশমার ঝুলন্ত লাশ নামিয়ে দেখে রেশমা মারা গেছে। এদিকে, প্রতিবেশী একটি সুত্র জানিয়েছে, ঘটনার রাতে স্ত্রী রেশমাকে তার স্বামী মারধর করলে, সে অভিমানে আত্মহত্যা করে। আলমডাঙ্গা থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালে প্রেরণ করেছে। এই ব্যপারে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।


কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড