শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গায় ছাত্রশিবিরের উদ্যোগে ৩০০ জন ছাত্রের মাঝে অর্থসহ কুরআন বিতরণ

  • আপলোড তারিখঃ ২৫-০৩-২০২৫ ইং
চুয়াডাঙ্গায় ছাত্রশিবিরের উদ্যোগে ৩০০ জন ছাত্রের মাঝে অর্থসহ কুরআন বিতরণ

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির চুয়াডাঙ্গা জেলা শাখার উদ্যোগে অর্থসহ পবিত্র কুরআন উপহার প্রদান অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি থেকে বক্তব্য দেন ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় গবেষণা সম্পাদক গোলাম জাকারিয়া। তিনি বলেন, ‘আল-কুরআন মানবজাতির জন্য পথপ্রদর্শক। কুরআনের আলোকে আমাদের ব্যক্তিগত জীবন গঠনের পাশাপাশি সমাজ ও রাষ্ট্রকেও পরিচালিত করতে হবে। নিজেদের সৎ, দক্ষ ও চরিত্রবান ছাত্র হিসেবে গড়ে তুলে শিক্ষাপ্রতিষ্ঠান, পরিবার ও সমাজের কাছে আদর্শ হতে হবে।’
তিনি আরও বলেন, ‘সারা পৃথিবীতে মুসলমানরা সংখ্যায় অধিক হলেও নির্যাতিত হচ্ছে, কারণ তারা তাদের পরিচয় ভুলে গেছে। এই জন্য মুসলমানরা বর্তমানে সংকটের মুখে পড়েছে। আমরা যদি কুরআনের জ্ঞান পুরোপুরি চর্চা করি, এই জ্ঞান ধারণ করি এবং সর্বক্ষেত্রে প্রয়োগ করি, তাহলে নিজেকে খলিফা হিসেবে পরিচিত করতে পারব।’
গতকাল সোমবার সকাল ১০টায় চুয়াডাঙ্গা সরকারি কলেজের অডিটরিয়ামে ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে মেধাবী ছাত্রদের মধ্যে অর্থসহ কুরআন উপহার প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন চুয়াডাঙ্গা-২ আসনের জামায়াত মনোনীত প্রার্থী ও জেলা জামায়াতের আমির রুহুল আমিন। তিনি বলেন, ‘তুমি চিকিৎসক হবে, তুমি প্রকৌশলী হবে, তুমি শিক্ষক হবে, তুমি আইনজীবী হবে- যে পেশাই গ্রহণ করো না কেন, তোমাকে কুরআন-হাদিস পড়তে হবে। তোমাকে মুত্তাকি হতে হবে।’
ইসলামী ছাত্রশিবির চুয়াডাঙ্গা জেলা সভাপতি সাগর আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জামায়াত মনোনীত চুয়াডাঙ্গা-১ আসনের প্রার্থী ও ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সাবেক সভাপতি অ্যাড. মাসুদ পারভেজ রাসেল, চুয়াডাঙ্গা সরকারি কলেজের অধ্যক্ষ ড. এ.কে.এম সাইফুর রশীদ, কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক সফিকুল ইসলাম, ইংরেজি বিভাগের প্রধান রোকনুজ্জামান, ইতিহাস বিভাগের প্রধান দেলোয়ার হোসেন ও বাংলা বিভাগের প্রভাষক আবু বকর সিদ্দিক।
এছাড়াও উপস্থিত ছিলেন ইসলামী ছাত্রশিবিরের জেলা অর্থ সম্পাদক বায়েজিদ বোস্তামী ও জেলা প্রশিক্ষণ সম্পাদক মোতালেব হোসেন। অনুষ্ঠানে ৩০০ জন ছাত্রের মধ্যে বাংলা অর্থসহ পবিত্র কুরআন, টুপি ও ছাত্রশিবিরের পরিচিতি বিতরণ করা হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন ইসলামী ছাত্রশিবিরের জেলা সেক্রেটারি হাফেজ আমিরুল ইসলাম।



কমেন্ট বক্স
notebook

জীবননগর সীমান্তে ৫৮ বিজিবির অভিযানে ভারতীয় সিরাপ ও কীটনাশক জব্দ