শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

কিশোরগঞ্জের সাবেক এমপি আফজাল মেহেরপুরে গ্রেপ্তার

  • আপলোড তারিখঃ ২৫-০৩-২০২৫ ইং
কিশোরগঞ্জের সাবেক এমপি আফজাল মেহেরপুরে গ্রেপ্তার

কিশোরগঞ্জ-৫ আসনের (বাজিতপুর) সাবেক সংসদ সদস্য ও আফজাল সুজের মালিক আফজাল হোসেনকে মেহেরপুর শহরের একটি বাড়ি থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার ভোরে মেহেরপুর শহরের তাহের ক্লিনিক পাড়ার মামুন হোসেনের বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এসময় আশ্রয়দাতা মামুন সু কোম্পানির কর্মচারী মামুন হোসেনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়। মামুন হোসেন আফজাল সু কোম্পানির কর্মচারী ও তাহের ক্লিনিক পাড়ার বাসিন্দা।
জানা গেছে, তথ্যপ্রযুক্তি ব্যবহার করে সাবেক এমপি আফজাল হোসেনের অবস্থান শনাক্ত করা হয়। আফজাল হোসেনের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছে মেহেরপুরের পুলিশ সুপার মাকসুদা আক্তার খানম। মেহেরপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মেজবাহ উদ্দিন জানান, কিশোরগঞ্জ জেলা পুলিশের একটি টিম মেহেরপুরে এসেছে। সন্ধ্যা নাগাদ পুলিশের টিমটি মেহেরপুর পৌঁছালে গ্রেপ্তারকৃতকে তাদের কাছে হস্তান্তর করা হয়।
বিভিন্ন সূত্রে জানা গেছে, সোমবার ভোরের দিকে জেলার মুজিবনগর উপজেলার সোনাপুর সীমান্ত দিয়ে ভারতে যাওয়ার কথা ছিল তার। এ জন্য সীমান্তের একটি চক্রের সাথে মোটা অঙ্কের টাকায় চুক্তি করেছিলেন।



কমেন্ট বক্স
notebook

আরো ১১ বোয়িং বিমান কিনছে বাংলাদেশ