সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মেহেরপুরের প্রবীণ রাজনীতিক ও সাংবাদিক ইসলাম আলী আর নেই

  • আপলোড তারিখঃ ১০-১০-২০১৭ ইং
মেহেরপুরের প্রবীণ রাজনীতিক ও সাংবাদিক ইসলাম আলী আর নেই
মেহেরপুর অফিস: মেহেরপুরের প্রবীন রাজনীতিবিদ জেলা বিএনপির সাবেক সভাপতি ও মেহেরপুর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক এবং অবসরপ্রাপ্ত শিক্ষক ইসলাম আলী মাষ্টার মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর। গত রবিবার দিবাগত রাত ১টায় পাবনায় তার মেয়ের বাড়িতে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৫ ছেলে ও ৫ মেয়ে সহ বহু গুনগ্রাহী রেখে গেছেন। ইসলাম আলী মাষ্টারের মৃত্যুতে গভির শোক প্রকাশ করেছেন জেলা বিএনপির সভাপতি ও সাবেক এমপি মাসুদ অরুণ, সহ-সভাপতি আব্দুর রহমান, ইলিয়াস হোসেন, সদর উপজেলা বিএনপির সভাপতি ও উপজেলা চেয়ারম্যান অ্যাড. মারুফ আহম্মদ বিজন, পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর বিশ্বাস, মেহেরপুর প্রেসক্লাবের পক্ষ থেকে সভাপতি আলামিন হোসেন, সাধারণ সম্পাদক রফিকুল আলম, উপদেষ্টা তুহিন আরন্য, কামারুজ্জামান খানসহ প্রেসক্লাবের সদস্যবৃন্দ। ইসলাম আলী মাষ্টার দীর্ঘ দিন জেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি দৈনিক সংবাদ পত্রিকার জেলা সংবাদদাতা ছিলেন। মেহেরপুর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ছিলেন। পরে একাধিক মেয়াদে সভাপতির দায়িত্ব পালন করেন। কর্মজীবনে তিনি কবি নজরুল শিক্ষা মঞ্জিলের সহকারী শিক্ষক ছিলেন। গতকাল সোমবার বাদ আছর যাদবপুর ঈদগাহ নামাজে জানাজা শেষে যাদবপুর কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।


কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড