শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দর্শনায় ৫ বোতল ফেনসিডিলসহ বাপ-ছেলে গ্রেপ্তার

  • আপলোড তারিখঃ ২৪-০৩-২০২৫ ইং
দর্শনায় ৫ বোতল ফেনসিডিলসহ বাপ-ছেলে গ্রেপ্তার

দর্শনা থানা-পুলিশ মাদক বিরোধী অভিযান চালিয়ে ৫ বোতল ফেনসিডিলসহ চা-দোকানি বাপ-ছেলেকে গ্রেপ্তার করেছে। গতকাল রোববার বিকেল চারটার দিকে দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) শহীদ তিতুমীরের নেতৃত্বে দর্শনা বাসস্ট্যান্ড মিজান টি-স্টলে এসআই মাসুদুর রহমান সঙ্গীয় ফোর্সসহ তল্লাশি চালিয়ে মিজানুর রহমান (৪৮) ও ছেলে সুমন মন্ডলকে (২১) ৫ বোতল ফেনসিডিল ও নগদ ১৪ হাজার ৮০০ টাকাসহ গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃত বাপ-ছেলে দর্শনা পৌরসভার মোহাম্মদপুর গ্রামের মৃত আবু সাঈদ শেখের ছেলে পিতা মিজানুর ও সুমন মিজানুরের ছেলে। পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে বাসস্ট্যান্ড শাপলা ক্লিনিকের সামনে চায়ের দোকানে অভিনব কায়দায় মাদক ব্যবসা করে আসছিল তারা। গতকালই তাদের মাদক আইনে মামলাসহ চুয়াডাঙ্গা কোর্টে পাঠানো হয়েছে।



কমেন্ট বক্স
notebook

জীবননগর সীমান্তে ৫৮ বিজিবির অভিযানে ভারতীয় সিরাপ ও কীটনাশক জব্দ