শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

ডক্টর মুহাম্মদ শহীদুল্লাহ গোল্ডেন অ্যাওয়ার্ড পেলেন তনু

  • আপলোড তারিখঃ ২৩-০৩-২০২৫ ইং
ডক্টর মুহাম্মদ শহীদুল্লাহ গোল্ডেন অ্যাওয়ার্ড পেলেন তনু

সাংগঠনিক দক্ষতা ও সমাজসেবায় বিশেষ অবদানের জন্য ডক্টর মুহাম্মদ শহীদুল্লাহ গোল্ডেন অ্যাওয়ার্ড-২০২৫ পেয়েছেন দামুড়হুদা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল হাসান তনু। গতকাল শনিবার সন্ধা ৭টার দিকে ঢাকার নিউ ইস্কাটন রোডে অবস্থিত গ্র্যান্ড প্যালেস চাইনিজ অ্যান্ড পার্টি সেন্টারে বাংলাদেশ সমাজ উন্নয়ন ফোরামের উদ্যোগে বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিচারপতি শিকদার মকবুল হকের নিকট হইতে তিনি এ ক্রেস্ট গ্রহণ করেন। বাংলাদেশ সমাজ উন্নয়ন ফোরামের সভাপতি এস এস এম আনোয়ার হোসেনের সভাপতিত্বে এসময় আরও উপস্থিত ছিলেন অর্থ মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব পীরজাদা শহিদুল হারুন, বাংলাদেশ সমাজ উন্নয়ন ফোরম উপদেষ্টা বিশিষ্ট কবি ও মিডিয়া ব্যক্তিত্ব রেজাউদ্দিন স্টালিন প্রমুখ।



কমেন্ট বক্স
notebook

জীবননগর সীমান্তে ৫৮ বিজিবির অভিযানে ভারতীয় সিরাপ ও কীটনাশক জব্দ