ঝিনাইদহের মহেশপুর সীমান্তে মাদক বিরোধী অভিযান চালিয়ে ভারতীয় মদ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এছাড়া অবৈধভাবে সীমান্ত পারাপারের অভিযোগে নারী-শিশুসহ ৯ জন বাংলাদেশি নাগরিককে আটক করা হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে মহেশপুর-৫৮ বিজিবির সহকারী পরিচালক মোহাম্মদ সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গতকাল শুক্রবার ভোর সাড়ে চারটায় মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) যাদবপুর বিওপি এলাকায় অভিযান চালিয়ে ধানখেত থেকে ৪৯ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। অভিযানে নেতৃত্ব দেন হাবিলদার শিশির
একই দিনে সকাল সাড়ে ৭টায় কুসুমপুর বিওপি এলাকায় অভিযান চালিয়ে সীমান্তের অভ্যন্তরে ৩ জন বাংলাদেশি নাগরিককে আটক করে বিজিবি। তাদের মধ্যে একজন নারী ও এক শিশু রয়েছে। অন্যদিকে, লড়াইঘাট ও খোসালপুর বিওপির পৃথক অভিযানে আরও ৬ জন বাংলাদেশি নাগরিককে আটক করা হয়। আটককৃতরা হলেন- খুলনা জেলার ফুলতলা থানার গাড়াখোলা গ্রামের শরিফুল ইসলামের ছেলে আরিফুল ইসলাম (২৪), চট্টগ্রাম সদর উপজেলার আরাকান সড়কের বাসিন্দা হরিপদ বৈষ্ণবের ছেলে স্বপন বৈষ্ণব (৫০), আটক ব্যক্তিদের মধ্যে আরও ২ নারী ও ১ শিশু রয়েছে।
এ বিষয়ে মহেশপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ফয়েজ উদ্দিন মৃধা জানান, ৯ জন আসামিকে আটক করার বিষয়টি নিশ্চিত করা হয়েছে এবং তাদের আইনানুগ প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হবে।
সমীকরণ প্রতিবেদন