চুয়াডাঙ্গার আলমডাঙ্গা, দর্শনা, জীবননগর, মেহেরপুর ও মুজিবনগরে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার পৃথক আয়োজনে এসব ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
আলমডাঙ্গার হারদী ইউনিয়নের শেখপাড়া কারিগর পাড়া যুব সমাজের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বস্ত্র ব্যবসায়ী মো. হবিবুর রহমানের সভাপতিত্বে ইফতার মাহফিলের অন্যতম আয়োজক হারদী ইউনিয়ন পরিষদের ৮ নম্বর ওয়ার্ডের মেম্বার মো. সাঈদুর রহমান অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন। প্রধান অতিথি ছিলেন কুষ্টিয়া সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যাপক মো. আকতার হোসেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম মাস্টার, বাড়াদী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. মনিরুজ্জামান মনি, মো. রফিকুল ইসলাম, ভাংবাড়ীয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আতাউল হুদা, মো. আ. আজিজ, মো. রফিকুল ইসলাম, চুয়াডাঙ্গা জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো. নাসির উদ্দিন এটম, মাওলানা মো. আব্দুল কাদের, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আকরাম হোসেন, মেহেরপুর পল্লী বিদ্যুৎ সমিতির এলাকা পরিচালক মুর্শিদ কলিন, ভাংবাড়ীয়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. সোহেল হুদা, মো. আখের আলী মাস্টার প্রমুখ। অনুষ্ঠানে পবিত্র কুরআন তিলাওয়াত করেন মাওলানা মো. সাইদুর রহমান। অনুষ্ঠান পরিচালনা করেন বিআরডিবি চেয়ারম্যান মো. বিপ্লব হোসেন মাস্টার এবং দোয়া পরিচালনা করেন মাও. খন্দকার মাসুদুর রহমান।

এদিকে দর্শনা সরকারি কলেজের বন্ধুজন-৮৯ ব্যাচের প্রয়াত বন্ধুদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার দর্শনা সরকারি কলেজের বন্ধুজন-৮৯ ব্যাচের আয়োজনে এই দোয়া ও ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন বন্ধুজন-৮৯ ব্যাচের সহসভাপতি আজিজুল হক। প্রয়াত বন্ধুদের আত্মার মাগফিরাত কামনা দোয়া পরিচালনা করেন দর্শনা কাস্টমস কলনী জামে মসজিদের পেশ ঈমাম কারী মো. আব্দুর রাজ্জাক। প্রয়াত বন্ধুদের স্মৃতিচারণ করে বক্তব্য দেন বন্ধুজন-৮৯ ব্যাচের সাধারণ সম্পাদক এরশাদুল হক কচি, সাংগঠনিক সম্পাদক মোজাফর হোসেন ইনু, অর্থ সম্পাদক প্রভাষক সাকিল হোসেন লাড্ডান। এছাড়া উপস্থিত ছিলেন আ সা আজাদ বিপু, দর্শনা প্রেসক্লাবের সাবেক সভাপতি আওয়াল হোসেন, আলাউদ্দিন, ইদ্রিস আলী, রফিকুল ইসলাম,আবু সাঈদ, আব্দুর রাজ্জাক,সরজিৎ, আব্দুল মান্নান, মিনাজুল ইসলাম মিনা, আব্দুল মজিদ, কলিমউদ্দিন, আবু বক্কর, প্রভাষক রায়হান উদ্দিন, আব্দুস ছালাম, হাশেম আলী, কামরুজ্জামান, রফিকুল ইসলাম, জাহাঙ্গীর হোসেন, আজহার আলীসহ প্রমুখ।

অপর দিকে, জীবননগর পৌর বিএনপির ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার জীবননগর পৌর বিএনপির আয়োজনে পৌর কিন্ডারগার্টেন স্কুলে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। জীবননগর পৌর বিএনপির সভাপতি মো. শাজাহান কবিরের সভাপতিত্বে ইফতার মাহফিলে অতিথি ছিলেন জীবননগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শাজাহান আলী, দর্শনা পৌর বিএনপির সমন্বয়কারী হাবিবুর রহমান বুলেট, জীবননগর পৌর বিএনপির সিনিয়র সহসভাপতি তাজুল ইসলাম, জীবননগর পৌর বিএনপির সাধারণ সম্পাদক শামসুজ্জামান ডাবলু, জীবননগর পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. শফি উদ্দিন, জীবননগর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. আলতাফ হোসেন, জীবননগর পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক নাসির ইকবাল ঠান্ডু, সহ-সাংগঠনিক সম্পাদক শাজাহান আলী, জীবননগর পৌর যুবদলের আহ্বায়ক মো. হযরত আলী, জীবননগর পৌর ২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আ. রাজ্জাক ও সাধারণ সম্পাদক কালাম হোসেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন জীবননগর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন শামীম।
এছাড়া গতকাল বৃহস্পতিবার কাথুলী বাসস্ট্যান্ডে বিএনপির সম্মেলন ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। মেহেরপুর জেলা বিএনপির সদস্য আনছারুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মেহেরপুর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির আহ্বায়ক জাভেদ মাসুদ মিল্টন। বিশেষ অতিথি ছিলেন মেহেরপুর জেলা বিএনপির সদস্যসচিব অ্যাডভোকেট কামরুল হাসান, যুগ্ম আহ্বায়ক ফয়েজ মোহাম্মদ, সদস্য ইলিয়াস হোসেন, আলমগীর খান ছাতু। অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক কাজী মিজান মেনন, জেলা জাসাসের সাধারণ সম্পাদক বাকা বিল্লাহ, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আজমল হোসেন মিন্টু, জেলা জিয়া মঞ্চের সদস্যসচিব মনিরুল ইসলাম মনি প্রমুখ।

এদিকে, মেহেরপুরের মুজিবনগর উপজেলার মোনাখালী ইউনিয়নের ৪, ৫, ৬, ৭, ৮ এবং ৯ নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল গতকাল বৃহস্পতিবার পাঁচটায় শিবপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন সাবেক সংসদ সদস্য এবং মেহেরপুর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মাসুদ অরুণ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মেহেরপুর জেলা সদস্য আব্দুর রশিদ। অনুষ্ঠানে অন্যান্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সহসভাপতি আজিমউদ্দীন গাজী, অ্যাডভোকেট সেলিম গাজী, সাবেক ইউপি সদস্য ভুট্টু, বিএনপির সিনিয়র নেতা আব্দুল হামিদ মালিথা, মজনু মিয়া এবং স্থানীয় বিএনপি নেতা-কর্মীরা।

সমীকরণ প্রতিবেদন