শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

বড় বাজারের অনামিকা কসমেটিক্সে জরিমানা

  • আপলোড তারিখঃ ২১-০৩-২০২৫ ইং
বড় বাজারের অনামিকা কসমেটিক্সে জরিমানা

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চুয়াডাঙ্গার বড় বাজারের মেসার্স অনামিকা কসমেটিক্সকে অভিযান চালিয়ে ৫ হাজার টাকা জরিমানা করেছে। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অভিযান পরিচালনা করে এই জরিমানা আদায় করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান।

অভিযান সূত্রে জানা যায়, অভিযানে ওষুধ এবং প্রসাধনী সামগ্রী তদারকি করা হয়। এসময় প্রসাধনী সামগ্রীতে আমদানিকারকের তথ্য ও সর্বোচ্চ খুচরা বিক্রয় মূল্য না লেখা থাকায় মেসার্স অনামিকা কসমেটিক্সের মালিক মাসুদ রহমানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ধারা ৩৭ অনুসারে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় ওষুধ ও প্রসাধনী সামগ্রী ব্যবসায়ীদের মানসম্মত পণ্য ক্রয়-বিক্রয়, ভাউচার সংরক্ষণ এবং মেয়াদোত্তীর্ণ প্রসাধনী ও ওষুধ বিক্রয় না করার বিষয়ে নির্দেশনা দেওয়া হয়। অভিযানে সার্বিক সহযোগিতায় ছিলেন ক্যাব সদস্য রফিকুল ইসলাম, শিক্ষার্থী প্রতিনিধি মুশফিকুর রহিম ও জেলা পুলিশের একটি টিম।



কমেন্ট বক্স
notebook

জীবননগর সীমান্তে ৫৮ বিজিবির অভিযানে ভারতীয় সিরাপ ও কীটনাশক জব্দ