শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দুই ইটভাটায় ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা

  • আপলোড তারিখঃ ২০-০৩-২০২৫ ইং
দুই ইটভাটায় ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা

আলমডাঙ্গা উপজেলার ফরিদপুর গ্রামের দুই ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করে ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। গতকাল বুধবার সকালে আলমডাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এই দুটি ইটভাটায় অভিযান চালিয়ে জরিমানা আদায় করেন। জানা গেছে, গতকাল বেলগাছি ইউনিয়নের ফরিদপুর গ্রামের চাঁন্দ আলী মিয়া ও জাবের আলী মিয়ার ভাটায় অভিযান পরিচালনা করা হয়। এসময় তাদের দুটি ইটভাটায় বৈধ কোনো কাগজপত্র ছিল না। তারা পরিবেশ অধিদপ্তরের কোনো কাগজও দেখাতে পারেনি। এ কারণে নির্বাহী ম্যাজিস্ট্রেট আশিষ কুমার বসু ইট প্রস্তত ও ইটভাটা স্থাপনা ২০১৩ আইনে তাদের ৬০ হাজার করে ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা করেন। এসময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক ও আলমডাঙ্গা থানার এসআই।



কমেন্ট বক্স
notebook

জীবননগর সীমান্তে ৫৮ বিজিবির অভিযানে ভারতীয় সিরাপ ও কীটনাশক জব্দ