শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আলমডাঙ্গা নাগরিক কমিটির পরিচ্ছন্নতা অভিযান

  • আপলোড তারিখঃ ২০-০৩-২০২৫ ইং
আলমডাঙ্গা নাগরিক কমিটির পরিচ্ছন্নতা অভিযান

পবিত্র রমজান উপলক্ষে আলমডাঙ্গা নাগরিক কমিটির বিশেষ পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে। গতকাল বুধবার বেলা ১১টায় স্বাধীনতা স্তম্ভ চত্বর থেকে পবিত্র মাহে রমজানের পবিত্রতা রক্ষায় আলমডাঙ্গা নাগরিক কমিটি মাসব্যাপী বিশেষ এই পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়। এই অভিযানে পরিচ্ছন্নতা বজায় রাখতে নাগরিককে সচেতন করতে লিফলেট বিতরণ, প্রতিদিন শহরের প্রধান সড়কগুলো ঝাড়ু দেওয়া, প্রতিদিন সন্ধ্যায় মার্কেটগুলো থেকে ফেলে দেয়া পলিথিন প্যাকেট, বক্স অপসারণ, ধুলা উড়া প্রতিরোধে পানি ছিটানো প্রভৃতি কার্যক্রম রয়েছে। এ সকল কার্যক্রম বাস্তবায়নে পৌরসভার আধুনিক বর্জ্য অপসারণ, পানি ছিটানোর গাড়ি ও প্রয়োজনে ক্লিনার সরবরাহে পৌরসভা সহযোগিতা করবে।

এদিন কমিটির সদস্যসচিব খো. হাবিবুল করিমের নেতৃত্বে সিনিয়র যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান শাবু, সহকারী অধ্যাপক মিজানুর রহমান মিজা, মো. এমদাদ হোসেন, সদস্য সহকারী অধ্যাপক আসিফ জাহান, আয়ুব আলী, গোলাম মোস্তফা বিশ্বাস, শিক্ষক মোহাম্মদ আলী সিদ্দিক, সোহেল লিপু, খন্দকার আ. কাদির, শিক্ষক সেলিম উদ্দীন, প্রিন্স, মামুন হোসেন, আশরাপ আলী প্রমুখ উপস্থিত ছিলেন।



কমেন্ট বক্স
notebook

জীবননগর সীমান্তে ৫৮ বিজিবির অভিযানে ভারতীয় সিরাপ ও কীটনাশক জব্দ