মুজিবনগর উপজেলার মোনাখালী ইউনিয়ন বিএনপির ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের নতুন কমিটি গঠন এবং ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার শিবপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোনাখালী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রায়হান কবির। প্রধান অতিথি ছিলেন মেহেরপুর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আমিরুল ইসলাম।
মুজিবনগর উপজেলা যুবদলের সদস্যসচিব আনারুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মেহেরপুর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মশিউর রহমান। এছাড়া বাগোয়ান ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি রফিকুল ইসলাম, মহাজনপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আশাদুল হক কালু, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক এস এম সালাউদ্দীন, জেলা যুবদলের দপ্তর সম্পাদক হাবিবুর রহমান বিকু, মুজিবনগর জেলা জাসাসের সভাপতি জুলফিকার খান হেলাল, বিএপি নেতা কাজী খয়রুদ্দীন (ডাক্তার) প্রমুখ উপস্থিত ছিলেন।
৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের নতুন কমিটি ঘোষণা করেন মেহেরপুর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আমিরুল ইসলাম। এর মধ্যে ৪ নম্বর ওয়ার্ডের সভাপতি সিরাজুল ইসলাম, সিনিয়র সহসভাপতি সহাবুদ্দিন, সাধারণ সম্পাদক বাদশা মিয়া, সাংগঠনিক সম্পাদক বাবলুর রহমান, ৫ নম্বর ওয়ার্ডের সভাপতি মিয়ারুল ইসলাম গাজী, সিনিয়র সহসভাপতি মমিন, সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুস, সাংগঠনিক সম্পাদক মুক্তি রহমান (ভনা) এবং ৬ নম্বর ওয়ার্ডের সভাপতি গরীবুল্লাহ সরকার, সিনিয়র সহসভাপতি মিনারুল ইসলাম, সাধারণ সম্পাদক আমজাদ বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক কামরুল গাজী নির্বাচিত হন।
সমীকরণ প্রতিবেদন