দামুড়হুদায় ২৫ মার্চ গণহত্যা দিবস এবং ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদ্যাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদের সম্মেলনকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তিথি মিত্রের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কে এইচ তাসফিকুর রহমান, উপজেলা কৃষি অফিসার শারমিন আক্তার, দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন কবির, উপজেলা সমাজসেবা অফিসার তোফাজ্জল হক, আনসার ভিডিপি কর্মকর্তা মোহাম্মদ সাজিদ, দর্শনা থানা বিএনপি নেতা হাবিবুর রহমান বুলেট ও বীর মুক্তিযোদ্ধা চাঁদ আলী। সভা সঞ্চালনা করেন উপজেলা সমবায় অফিসার হারুন অর রশিদ।
সমীকরণ প্রতিবেদন