শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আলমডাঙ্গার খাদিমপুরে সরিষার মাঠ দিবস অনুষ্ঠিত

  • আপলোড তারিখঃ ১৮-০৩-২০২৫ ইং
আলমডাঙ্গার খাদিমপুরে সরিষার মাঠ দিবস অনুষ্ঠিত

তেলজাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় আলমডাঙ্গা উপজেলার খাদিমপুরে বারি সরিষা-১৪ বীজের ওপর মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা ১১টায় খাদিমপুর মাঠে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ উদয় রহমান।

তিনি বলেন, ‘অল্প সময়ে স্বল্প খরচে বারি সরিষা-১৪ চাষ করা যায়, যা কৃষকদের জন্য লাভজনক। ১ বিঘা জমিতে ৬ মণ সরিষা উৎপাদন সম্ভব। কম জমিতে অধিক ফসল উৎপাদনে গুরুত্ব দিতে হবে।’ মাঠ দিবসে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ সাইফুল্লাহ মাহমুদ ও স্থানীয় ইউপি সদস্য আরাফাত হোসেন। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন উপ-সহকারী কৃষি কর্মকর্তা নাজমুল হোসেন খোকন এবং পরিচালনা করেন সহকারী কৃষি কর্মকর্তা মুসলেহ উদ্দিন। এতে প্রায় ২০০ কৃষক-কৃষাণী অংশ নেন। এসময় আরও উপস্থিত ছিলেন কৃষক আরিফুল ইসলাম, লিটন আহমেদ, ইভানা খাতুন, হিরোক, জামাল হোসেন, খায়রুল ইসলাম, কামাল হোসেন, নাসিমা, খালেদা, জরিনা, সুফিয়াসহ স্থানীয় কৃষক ও সুধীজন।



কমেন্ট বক্স
notebook

জীবননগর সীমান্তে ৫৮ বিজিবির অভিযানে ভারতীয় সিরাপ ও কীটনাশক জব্দ