পবিত্র রমজান উপলক্ষে চুয়াডাঙ্গার আলমডাঙ্গা, জীবননগর ও মেহেরপুরের মুজিবনগরে পৃথকভাবে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার ধর্মীয় ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশে আয়োজিত এসব অনুষ্ঠানে রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আলমডাঙ্গা:
আলমডাঙ্গার বিনোদপুরে জামায়াতে ইসলামীর উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার আলমডাঙ্গার বিনোদপুর জামে মসজিদে জামায়াতের অন্যতম সদস্য বদর উদ্দিন মেম্বারের উদ্যোগে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। মাহফিলে প্রধান অতিথি উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চুয়াডাঙ্গা জেলা যুব বিভাগের সভাপতি শেখ নুর মোহাম্মদ হোসাইন টিপু। বিশেষ অতিথি ছিলেন জেলা আইন আদালত বিষয়ক সম্পাদক দারুস সালাম, আলমডাঙ্গা উপজেলা আমির শফিউল আলম বকুল, সেক্রেটারি মামুন রেজা, তারবিয়াত বিভাগের সেক্রেটারি বিলাল হোসাইন, অফিস সম্পাদক রফিকুল ইসলাম, উপজেলা শ্রমিক কল্যাণের সভাপতি আলহাজ মেহেদী হাসান, আলমডাঙ্গা পৌর যুব বিভাগের সহসভাপতি শাহিন সাহিদ, ডাউকী ইউনিয়ন আমির সজিবুর রহমান, বেলগাছি ইউনিয়ন সভাপতি আমান উদ্দিন। এছাড়া উপস্থিত ছিলেন বেলগাছি ইউনিয়ন শ্রমিক কল্যাণের ইউনিয়ন সভাপতি আশরাফুল আলম। অনুষ্ঠান সঞ্চালনা করেন ডাউকী ইউনিয়ন সেক্রেটারি ডা. আব্দুস সালাম।

জীবননগর:
জীবননগরে শিক্ষকদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকেলে বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের উদ্যোগে জীবননগর থানা পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে এ মাহফিলের আয়োজন করা হয়। জামায়াতের জীবননগর উপজেলা নায়েবে আমির হাফেজ বেলাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা জামায়াতের আমির অ্যাড. রুহুল আমিন। বিশেষ অতিথি ছিলেন জেলা জামায়াতের নায়েবে আমির হযরত মাওলানা আজিজুর রহমান, জেলা পেশাজীবী সম্পাদক খলিলুর রহমান, জেলা শ্রমিককল্যাণ সম্পাদক মাহফুজুর রহমান, জেলা ওলামা মাশায়েখ সম্পাদক ইসরাইল হোসাইন, জীবননগর উপজেলা জামায়াতের আমির হযরত মাওলানা সাজিদুর রহমান, জীবননগর উপজেলা সহকারী সেক্রেটারি মাওলানা মো. আবু বক্কর সিদ্দিক, পৌর আমির মাওলানা ফিরোজ হোসেন প্রমুখ।

মুজিবনগর:
মুজিবনগর উপজেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে এক মনোমুগ্ধকর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকেল ৫টায় উপজেলার কেদারগঞ্জ বাজারে এ মাহফিলের আয়োজন করা হয়। জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ইকবাল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক আসাদুল হক। বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা যুবদলের আহ্বায়ক লিয়াকত আলী।
এছাড়া আরও উপস্থিত ছিলেন সদর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সাইদুর রহমান, জেলা যুবদলের সদস্য মেহেদী হাসান রোলেক্স, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক এস এম ফিরোজুর রহমান, জেলা যুবদলের সহসভাপতি আব্দুল হামিদ, জেলা নবীন দলের সাধারণ সম্পাদক আনোয়ার শেখ, যুবদলের সদস্য এরশাদ খান, জেলা ছাত্রদলের সহসভাপতি নাহিদ মাহবুব সানি, বাগোয়ান ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক বায়েজিদ মোল্লা, উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আখেরুল হক, এবং জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক কেডি আনোয়ার হোসেনসহ স্থানীয় নেতা-কর্মীরা। ইফতার ও দোয়া মাহফিলের মাধ্যমে পারস্পরিক সৌহার্দ্য ও সামাজিক সহমর্মিতা প্রকাশ করা হয়।
সমীকরণ প্রতিবেদন