শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মহেশপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে সর্বস্বান্ত ৫ পরিবার

  • আপলোড তারিখঃ ১৯-০৩-২০২৫ ইং
মহেশপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে সর্বস্বান্ত ৫ পরিবার

ঝিনাইদহের মহেশপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে পাঁচটি পরিবারের ঘরবাড়িসহ সবকিছু পুড়ে গেছে। গত সোমবার রাত সাড়ে ৮টার দিকে পৌরসভার নওদাগ্রামে ইবাদত, মঙ্গল, মিরা খাতুন, আশিক ও মিঠুনের বাড়িতে আগুন লাগে। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে সবকিছু পুড়ে ছাই হয়ে যায়। আগুনে পাঁচ পরিবারের বাড়িঘর, আসবাবপত্র, নগদ অর্থসহ প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্তরা।

পরিবারের সদস্যরা জানান, রাত সাড়ে ৮টার দিকে হঠাৎ পোড়া গন্ধ পান। চারদিকে ধোঁয়ায় নিশ্বাস নেওয়া কঠিন হয়ে পড়ে। কিছু বুঝে ওঠার আগেই আগুন ছড়িয়ে পড়ে। প্রাণে রক্ষা পেলেও কেউই ঘরবাড়ি বা মালামাল রক্ষা করতে পারেননি। প্রাথমিকভাবে জানা গেছে, রাতে ভ্যান চার্জ দেওয়ার সময় বিদ্যুতের শট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। পরে তা পাঁচটি বাড়িতে ছড়িয়ে পড়ে। এলাকাবাসী ও ফায়ার সার্ভিসের যৌথ প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

প্রত্যক্ষদর্শীরা বলেন, ‘জীবন রক্ষা পেয়েছে, এটাই বড় কথা। কিন্তু মুহূর্তের মধ্যে পাঁচটি পরিবারের সব কিছু পুড়ে গেল। আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেও ব্যর্থ হয়েছি।’ ভুক্তভোগী ইবাদত হোসেন বলেন, ‘সবকিছু শেষ হয়ে গেল। একে একে পাঁচটি বাড়িতে আগুন ধরে যায়। কিছুই বের করতে পারিনি। ঘরবাড়ি, আসবাবপত্র, টাকা-পয়সা-সব পুড়ে গেছে।’

মহেশপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ইয়াসমিন মনিরা বলেন, ‘আগুন লাগার খবর পেয়ে সঙ্গে সঙ্গে আমি ও থানার ওসি ঘটনাস্থল পরিদর্শন করেছি। ক্ষতিগ্রস্তদের সহায়তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। তারা আবেদন করলে পৌরসভা থেকে সহযোগিতা দেওয়া হবে।’



কমেন্ট বক্স
notebook

জীবননগর সীমান্তে ৫৮ বিজিবির অভিযানে ভারতীয় সিরাপ ও কীটনাশক জব্দ