শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আন্দুলবাড়ীয়ায় ছাত্রশিবিরের ইফতার মাহফিল

  • আপলোড তারিখঃ ১৮-০৩-২০২৫ ইং
আন্দুলবাড়ীয়ায় ছাত্রশিবিরের ইফতার মাহফিল

জীবননগর উপজেলার আন্দুলবাড়ীয়ায় ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সন্ধ্যায় আন্দুলবাড়ীয়া বহুমুখী মাধ্যমিক বালিকা বিদ্যালয় চত্বরে এ আলোচনা সভা ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়। ইসলামী ছাত্রশিবির জীবননগর আদর্শ থানা শাখার সভাপতি রাসেল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির জেলা সেক্রেটারি আমিরুল ইসলাম।

বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা জামায়াতের ইসলামীর কর্মপরিষদের শুরা সদস্য হযরত মাওলানা মহিউদ্দীন, উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি সাখাওয়াত হোসেন, আন্দুলবাড়ীয়া ইউনিয়ন জামায়াতের আমির আব্দুর রহমান মাস্টার, জামায়াতে ইসলামী আন্দুলবাড়ীয়া ইউনিয়ন শাখার ব্যবসায়ী সংগঠনের সভাপতি আসাদুজ্জামান আড়িয়াল ও সাধারণ সম্পাদক মোল্লা মো. মোতাহারুল ইসলাম চঞ্চল।

অনুষ্ঠানে স্বাগত ও সমাপনী বক্তব্য দেন জীবননগর আদর্শ থানা শাখার সভাপতি রাসেল হোসেন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা জামায়াতে ইসলামীর কর্মপরিষদের সদস্য, তথ্য ও প্রচার-প্রচারণা আইসিটি বিভাগের সম্পাদক হারুন অর-রশিদ, জেলা ছাত্রশিবিরের অর্থ সম্পাদক বায়েজিদ বোস্তামী, হাসাদাহ মাদ্রাসার সভাপতি আমির হামজা, আন্দুলবাড়ীয়া ইউনিয়ন জামায়াতের নায়েবে আমির সাব্দার রহমান মাস্টার, সেক্রেটারি হযরত মাওলানা শরীফুল ইসলাম ও সহকারী সেক্রেটারি মোল্লা হাসিবুল ইসলাম শান্ত। অনুষ্ঠান পরিচালনা করেন ইসলামী ছাত্রশিবির জীবননগর আদর্শ থানা শাখার সাধারণ সম্পাদক আসিফ আহম্মেদ



কমেন্ট বক্স
notebook

জীবননগর সীমান্তে ৫৮ বিজিবির অভিযানে ভারতীয় সিরাপ ও কীটনাশক জব্দ