‘কৃষক বাঁচলে দেশ বাঁচবে, যে দেশের শতকরা আশি ভাগ কৃষক’ স্লোগানে জীবননগর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে জীবননগর উপজেলার আন্দুলবাড়ীয়া ইউনিয়নে ২০২৪-২০২৫ অর্থবছরে তেল জাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে বৃদ্ধি প্রকল্পের আওতায় সরিষা-বোরো-রোপা আমন প্যাটানে কৃষক-কৃষাণীদের সাথে বারি সরিষা-১৪ উন্নত জাতের ওপর মাঠ দিবস ও কারিগরি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকাল ১০টায় আনসারবাড়ীয়া রেলওয়ে স্টেশন সংলগ্ন আখ সেন্টার চত্বরে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। আন্দুলবাড়ীয়ার স্বনামধন্য কৃষক আনোয়ারুল কুদ্দুসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলার অতিরিক্ত কৃষি অফিসার মো. আরিফ হোসেন। বিশেষ অতিথির বক্তব্য দেন আন্দুলবাড়ীয়া প্রেসক্লাবের সভাপতি জাহিদুল ইসলাম মামুন। এছাড়া বক্তব্য দেন উপ-সহকারী কৃষি অফিসার ইসমতারা সুলতানা বকুল ও আজিজুল ইসলাম। স্বাগত বক্তব্য দেন উপ-সহকারী কৃষি অফিসার সামাউল হোসেন।
সমীকরণ প্রতিবেদন