আলমডাঙ্গার উদীয়মান ডাক্তার তায়ামুন নাহার মীম আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। উপজেলার ডাউকি ইউনিয়নের বাদেমাজু গ্রামের পাঁচলিয়া মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক তৈয়ব আলীর একমাত্র মেয়ে তায়ামুন নাহার মীম মেডিকেল কলেজ ফর ওমেন এন্ড হসপিটাল থেকে এমবিবিএস পাশ করে মেডিকেল অফিসার হিসেবে স্বাস্থ্যসেবা পেশায় যুক্ত হয়েছিলেন। কয়েকদিন আগে শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়লে তাকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল তার মৃত্যু হয়।
মীম আলমডাঙ্গা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন এবং আলমডাঙ্গা সরকারি কলেজের লেখাপড়া শেষ করে মেডিকেলে ভর্তি হন। তার অকাল মৃত্যুতে শোক প্রকাশ করেছেন আলমডাঙ্গা সরকারি কলেজের শিক্ষকবৃন্দ, সরকারি স্কুলের শিক্ষকবৃন্দ, মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, বেলগাছি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কাশেম, উপজেলা শিক্ষক সমিতির সভাপতি প্রধান শিক্ষক রফিকুল ইসলাম, সহসভাপতি প্রধান শিক্ষক আশরাফ জাহান আবেদ, সরকারি স্কুলের প্রধান শিক্ষক গিয়াস উদ্দিন, বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিরুজ্জামান, প্রধান শিক্ষক নুরুল ইসলাম দিপু, প্রধান শিক্ষক আব্দুল হান্নান, ডাউকি ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দার আলী, সম্পাদক কামাল হোসেন, আলমডাঙ্গা পৌর বিএনপির সভাপতি আজিজুর রহমান পিণ্টু, সাধারণ সম্পাদক জিল্লুর রহমান ওল্টু, উপজেলা বিএনপির সহসভাপতি আক্তার হোসেন, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম রোকন, উপজেলা ছাত্রদলের সভাপতি জাহিদ হাসান শুভ প্রমুখ।
উল্লেখ্য, আবু তৈয়ব ডাউকি ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ছিলেন। গতকাল বিকেলে বাদেমাজু গ্রামের কবরস্থানে জানাজা শেষে তাকে দাফন করা হয়।
সমীকরণ প্রতিবেদন