চুয়াডাঙ্গা জেলা আইনজীবী সমিতির উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার সন্ধ্যায় জেলা আইনজীবী সমিতি মিলনায়তনে এর আয়োজন করা হয়। ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা ও দায়রা জজ আকবর আলী শেখ, জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জহিরুল ইসলাম, নারী ও শিশু আদালতের বিচারক সৈয়দ হাবিবুল ইসলাম, চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শিমুল কুমার বিশ^াস, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মিজানুর রহমান, পাবলিক প্রসিকিউটর (পিপি) মারুফ সরোয়ার বাবু, সরকারী কৌশুলী (জিপি) আব্দুল খালেক, স্পেশাল পিপি এম এম শাহজাহান মুকুল ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক সৈয়দ হেদায়েত হোসেন আসলাম।
ইফতার ও দোয়া মাহফিলে চুয়াডাঙ্গা জেলা আইনজীবী সমিতির সভাপতি সাঈদ মাহমুদ শামীম রেজা ডালিম ও সাধারণ সম্পাদক আহসান আলী আমন্ত্রিত অতিথিদের স্বাগত জানান। ইফতার ও দোয়া মাহফিলে জেলা জজ আদালতের বিচারকবৃন্দ, চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারকবৃন্দ এবং আইনজীবীরা উপস্থিত ছিলেন। ইফতার মাহফিলে দোয়া পরিচালনা করেন চুয়াডাঙ্গা কোর্ট জামে মসজিদের পেশ ইমাম মুফতি রুহুল আমিন।
সমীকরণ প্রতিবেদন