মেহেরপুরের মুজিবনগর উপজেলার দারিয়াপুর ইউনিয়নের ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সম্মেলন ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার বিকেলে দারিয়াপুর পশ্চিমপাড়া আম্রকাননে এ সম্মেলন ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে মেহেরপুর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও মুজিবনগর উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মশিউর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মেহেরপুর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আমিরুল ইসলাম।
বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য রোমনা আফরোজ। মুজিবনগর উপজেলা যুবদলের সদস্যসচিব আনারুল ইসলামের সঞ্চালনায় আরও বক্তব্য দেন বাগোয়ান ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি রফিকুল ইসলাম, সাবেক ইউপি বিএনপির সাধারণ সম্পাদক রায়হান কবির, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক এসএম সালাউদ্দীন, জেলা যুবদলের দপ্তর সম্পাদক হাবিবুর রহমান বিকু, মুজিবনগর জেলা জাসাসের সভাপতি ও সংগীতশিল্পী জুলফিকার খান হেলাল, দারিয়াপুর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক নাহিদুল ইসলাম, বিএনপির নেতা নুরউদ্দীন মাস্টার, হাফিজুল ইসলাম প্রমুখ।
সম্মেলনে দারিয়াপুর ইউনিয়নের ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ড বিএনপির নতুন কমিটি ঘোষণা করা হয়। নবগঠিত কমিটিতে ৪ নম্বর ওয়ার্ডে সভাপতি আজিজুল হক, সাধারণ সম্পাদক. হাবিবুর রহমান, সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন, ৫ নম্বর ওয়ার্ডে সভাপতি জিব্রাইল মোল্লা, সাধারণ সম্পাদক দোস্তার হোসেন, সাংগঠনিক সম্পাদক হাসানুজ্জামান মোল্লা এবং ৬ নম্বর ওয়ার্ডে সভাপতি আব্দুল জব্বার, সাধারণ সম্পাদক আজমত আলী, সাংগঠনিক সম্পাদক ইসরাফিল হোসেন নির্বাচিত হন।
সমীকরণ প্রতিবেদন