চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার কুনিয়া চাঁদ পুর দাখিল মাদ্রাসায় মাদ্রাসাটির প্রতিষ্ঠাতা কুনিয়া গ্রামের মরহুম হাজী আব্দুস সাত্তারের ছেলে হাজী নেছার উদ্দীন সভাপতি মনোনীত হয়েছেন।মাদ্রাসায় তিন জনের আবেদনের পরিপ্রেক্ষিতে যাচাই বাছাই শেষে বোর্ড কৃর্তক হাজী নেছারদ্দীনকে সভাপতি মনোনীত করা হয়েছে।হাজী নেছার উদ্দীন
যিনি হাফেজ মাওলানা। নব্বইয়ের দশকে আজান ও কিরাতে জাতীয় পুরুষ্কার প্রাপ্ত ১৯৮৪ সাল থেকে একাধারে প্রত্যেক বছরে খতমে তারাবীহ পড়িয়ে যাচ্ছেন তিনি অসংখ্য হাফেজের উস্তাদ ও তিনি ১০ জন সন্তানের জনক এবং ১০ জনকেই পবিত্র কোরআনের হাফেজ বানিয়েছেন।হাজী নেছার উদ্দীন কে সভাপতি মনোনীত করায় তাকে সাধুবাদ জানিয়েছেন এলাকাবাসী সহ সচেতন মহল
সমীকরণ প্রতিবেদন