দর্শনা সরকারি কলেজ-৮৯ ব্যােচর ইফতারি উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সন্ধ্যায় দর্শনা মুক্তমঞ্চের পাশে প্রস্ততি সভায় সভাপতিত্ব করেন ৮৯ ব্যাচের সহসভাপতি আজিজুল হক। সভায় ঢাকা আবস্থানকারী ৮৯ ব্যাচের সভাপতি আরিফ আহম্মেদ নির্দেশনা মোতাবেক আগামী ২০ মার্চ দর্শনা কলেজ চত্বরে ৮৯ ব্যাচের ইফতার মাহফিল অনুষ্ঠান করার সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় উপস্থিত ছিলেন ৮৯ ব্যাচের সাধারণ সম্পাদক এরশাদুল হক কচি, সাংগঠনিক সম্পাদক মোজাফ্ফর হোসেন ইনু, সদস্য আওয়াল হোসেন, আ. সা, আজাদ বিপু ও আবু সাঈদ প্রমুখ।
সমীকরণ প্রতিবেদন