শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

জীবননগরে ভারতীয় কীটনাশক উদ্ধার

  • আপলোড তারিখঃ ১৬-০৩-২০২৫ ইং
জীবননগরে ভারতীয় কীটনাশক উদ্ধার

মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) অভিযান চালিয়ে জীবননগরের গোয়ালপাড়া থেকে ৬৮ পিস বিভিন্ন প্রকার ভারতীয় কীটনাশক উদ্ধার করেছে। গতকাল শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বিজিবি।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল শনিবার ভোরে মহেশপুর ব্যাটালিয়নের অধীনস্থ গয়েশপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার গোয়ালপাড়া গ্রামের আম বাগানের মধ্যে হাবিলদার মো. কামরুল হাসানের নেতৃত্বে অভিযান পরিচালনা করে আসামীবিহীন ৬৮ পিস বিভিন্ন প্রকার ভারতীয় কীটনাশক উদ্ধার করা হয়।
এছাড়া গত শুক্রবার রাতে ৫৮ বিজিবির পলিয়ানপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকা পলিয়ানপুর গ্রামের আলমের মোড় পাকা রাস্তার ওপর হতে জেসিও-১০৩৬৪ নায়েব সুবেদার মো. সাইফুল ইসলামের নেতৃত্বে নিয়মিত টহল পরিচালনা করে বাংলাদেশি নাগরিক দুজন নারী ধুরকে আটক করা হয়।



কমেন্ট বক্স
notebook

জীবননগর সীমান্তে ৫৮ বিজিবির অভিযানে ভারতীয় সিরাপ ও কীটনাশক জব্দ