শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মহেশপুরে বিজিবি ও বিএসএফের ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে সৌজন্য সাক্ষাৎ

  • আপলোড তারিখঃ ১৬-০৩-২০২৫ ইং
মহেশপুরে বিজিবি ও বিএসএফের ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে সৌজন্য সাক্ষাৎ

মহেশপুরে বিজিবি ও বিএসএফের ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বিকেল ৪টা ১০ মিনিট থেকে ৫টা ৩০ মনিটি পর্যন্ত কুসুমপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় মেইন পিলার ৬১/৭-এস এর নিকট সীমান্তের শূন্য রেখা বরাবর মহেশপুর ব্যাটালিয়ন এবং প্রতিপক্ষ ১৯৪ বিএসএফের ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সৌজন্য সাক্ষাতে বিজিবির পক্ষে মহেশপুর ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. রফিকুল আলম ও স্টাফ অফিসারসহ ১০ জন এবং প্রতিপক্ষ ১৯৪ ব্যাটালিয়ন বিএসএফের কমান্ড্যান্ট মুগনথান ও স্টাফ অফিসারসহ ১০ জন অংশগ্রহণ করেন। এই সৌজন্য সাক্ষাতে বিজিবি-বিএসএফ সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক, সীমান্ত পরিস্থিতি সুস্থ ও স্বাভাবিক রাখা, সীমান্ত হত্যা না হওয়া, মানব পাচার রোধ এবং মাদক চোরাচালান প্রতিরোধে কার্যকরী ব্যবস্থা গ্রহণ করাসহ সীমান্ত সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে হৃদ্যতাপূর্ণ পরিবেশে আলোচনা হয়।

বিভিন্ন বিষয়ে আলোচনা শেষে উভয় ব্যাটালিয়ান কমান্ডার এবং বিজিবি-বিএসএফের উপস্থিত সকল সদস্য সীমান্তের জিরো লাইন ধরে প্রায় ৩ কিলোমিটার হাঁটেন। পরে উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে আগামী দিনগুলোতেও সুসম্পর্ক বজায় রাখার অঙ্গীকার ব্যক্ত করে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সৌজন্য সাক্ষাৎ সমাপ্ত হয়।



কমেন্ট বক্স
notebook

জীবননগর সীমান্তে ৫৮ বিজিবির অভিযানে ভারতীয় সিরাপ ও কীটনাশক জব্দ