শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

ঝিনাইদহে টিসিবির চোরাই পণ্যসহ বিক্রেতা আটক

  • আপলোড তারিখঃ ১৬-০৩-২০২৫ ইং
ঝিনাইদহে টিসিবির চোরাই পণ্যসহ বিক্রেতা আটক

ঝিনাইদহে টিসিবির পণ্য অবাধে পাইকার দোকানগুলোতে বিক্রি হচ্ছে। প্রশাসনের গড়িমসির কারণের গরিব মানুষ লাইনে দাঁড়িয়ে পণ্য কিনতে পারছেন না। কিন্তু অসাধু ব্যবসায়ীরা ডিলারদের কাছ থেকে পণ্য কিনে উচ্চ মূলে বাজারে বিক্রি করে লুটে নিচ্ছে কাড়ি কাড়ি টাকা। গতকাল শনিবার সন্ধ্যায় জেলা শহরের পুরাতন বাজারের নিউ মশলা ঘর নামের একটি পাইকার দোকানে অভিযান চালিয়ে উদ্ধার করা হয় খোলা বাজারে বিক্রয় নিষিদ্ধ টিসি পণ্য ছোলা, চিনি, মুুশুর ডাল। এ ঘটনায় নিউ মসলা ঘরের মালিক সমরেশ কুমারকে আটক করা হয়েছে। থানার মামলা প্রস্তুতি চলছে।

এ খবর নিশ্চিত করেছেন টিসিবি ঝিনাইদহ ডিপোর উপপরিচালক আকরাম হোসেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে জেলা শহরের পুরাতন বাজার এলাকায় নিউ মশলা ঘর নামের একটি পাইকার দোকানে অভিযান পরিচালনা করা হয়। সদর উপজেলা নির্বাহী অফিসার রিজিয়া আক্তার চৌধুরীর নেতৃত্বে পরিচালিত এ অভিযানে টিসি পণ্য ছোলা, মশুর ডাল এবং চিনি উদ্ধার করা হয়। এই সাথে ওই দোকান থেকে সিটিবির বেশ কিছু খলি বস্তা জব্দ করা হয়।
তিনি আরও জানান, এই ঘটনায় দোকান মালিক সমরেশকে আটক করা হয়েছে। তবে কোন ডিলার এই মাল বিক্রি করেছে তা এখনো জানা যায়নি। এদিকে দিকে থানায় মামলা দায়ের করা নিয়ে টিসিবি ও প্রশাসনের মধ্যে ঠেলাঠেলি শুরু হয়েছে। টিসিবির পক্ষ থেকে থানায় মামলা দায়ের করার কোন বিধান নেই বলে জানান টিসিবি ঝিনাইদহের উপপরিচালক।

অন্যদিকে সদর উপজেলা নির্বাহী অফিসার রিজিয়া আক্তার চৌধুরী জানান, মামলা দায়ের করার জন্য জব্দ তালিকা তৈরি করা হয়েছে এবং টিসিবির ঝিনাইদহের উপপরিচালককে মামলা দায়ের করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। এ বিষয়ে ঝিনাইদহ সদর থানার ডিউটি অফিসার পিএসআই মারুফ হাসান জানান, রাত ৯টা পর্যন্ত পুলিশ কোনো অভিযোগ পায়নি।



কমেন্ট বক্স
notebook

জীবননগর সীমান্তে ৫৮ বিজিবির অভিযানে ভারতীয় সিরাপ ও কীটনাশক জব্দ