আলমডাঙ্গায় দুই যুবককে ছুরিকাঘাত : আটক-১
- আপলোড তারিখঃ
০৯-১০-২০১৭
ইং
আলমডাঙ্গা প্রতিনিধি: আলমডাঙ্গা বাজারের কাপড়পট্টিতে হামলা চালিয়ে দুই যুবককে ছুরিকাঘাত করা হয়েছে। গতকাল বিকেল ৫টার দিকে পূর্ব শত্রুতার জের ধরে গোবিন্দপুর গ্রামের মন্টু আলীর ছেলে সৌরভ ও একই গ্রামের আলম হোসেনের ছেলে পিকলুর মাথায়, বুকে, মুখমন্ডলে উপর্যুপরি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। আহত দুই যুবককে স্থানীয়রা উদ্ধার করে শহরের একটি ক্লিনিকে ভর্তি করে। তাদের অবস্থা আশংকাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তদেরকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে রেফার্ড করেন। হামলাকারীদের মুলহোতা আসাননগর গ্রামের পিন্টুর ছেলে রাজীব পালিয়ে গেলেও, তার সহযোগী একই গ্রামের ইছার আলীর ছেলে জাফিরুলকে স্থানীয় জনগণ ধরে আলমডাঙ্গা থানায় সোর্পদ করেছে।
কমেন্ট বক্স