জীবননগর উপজেলার রায়পুরে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বাদ আসর রায়পুর ইউনিয়নের নতুন চাকলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ ইফতার অনুষ্ঠিত হয়। ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে আলোচনা করেন জেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা আজিজুর রহমান। অতিথি ছিলেন জেলা জামায়াতের সেক্রেটারি অ্যাডভোকেট আসাদুজ্জামান, ওলামা বিভাগের সভাপতি মাওলানা ইসরাইল হোসেন, উপজেলা আমির মাওলানা সাজেদুর রহমান, উপজেলা নায়েবে আমির হাফেজ বেলাল হোসাইন, উপজেলা সহকারী সেক্রেটারি মো আবু বকর সিদ্দিক, উপজেলা আইটি সম্পাদক মো. হারুন অর রশিদ শ্রমিক কল্যাণ সভাপতি মো. কামাল উদ্দিন। অনুষ্ঠান পরিচালনা করেন মো. আব্দুল হান্নান। সভাপতিত্ব করেন ইউনিয়ন আমির মো. আমির হামজা।
সমীকরণ প্রতিবেদন