শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

লাইসেন্সবিহীন ইটভাটায় ৪ লাখ টাকা জরিমানা

  • আপলোড তারিখঃ ১৪-০৩-২০২৫ ইং
লাইসেন্সবিহীন ইটভাটায় ৪ লাখ টাকা জরিমানা

মেহেরপুর সদর উপজেলার আশরাফপুরে অভিযান চালিয়ে লাইসেন্সবিহীন অবৈধভাবে ইট প্রস্তুতের অভিযোগ এক ভাটাকে ৪ লাখ টাকা জরিমানা করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরের দিকে মেহেরপুর সদর উপজেলার আশরাফপুরে এবিএস ইটভাটায় অভিযান পরিচালনা করে মেহেরপুর সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট গাজী মুয়িদুর রহমান এই জরিমানা আদায় করেন।

জানা গেছে, লাইসেন্সবিহীনভাবে ভাটা পরিচালনার জন্য ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯) এর ধারা ৪ মোতাবেক ৪ লাখ টাকা জরিমানা করা হয়। এসময় প্রস্তুতকৃত কাঁচা ইট নষ্ট করা হয় এবং ভাটায় পানি দিয়ে আগুন নিভিয়ে কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়। অভিযানে বাংলাদেশ সেনাবাহিনী, পরিবেশ অধিদপ্তরের সহকারী মোজাফফর খান, জেলা পুলিশ ও ব্যাটেলিয়ন আনসার সহযোগিতা করে।



কমেন্ট বক্স
notebook

আরো ১১ বোয়িং বিমান কিনছে বাংলাদেশ