সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

জাতিসংঘ সফরে প্রধানমন্ত্রীর অর্জন শূন্য : রিজভী

  • আপলোড তারিখঃ ০৮-১০-২০১৭ ইং
জাতিসংঘ সফরে প্রধানমন্ত্রীর অর্জন শূন্য : রিজভী
সমীকরণ ডেস্ক: বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, জাতিসংঘ থেকে রোহিঙ্গাদের জন্য কিছুই আনতে পারেননি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতিসংঘ সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অর্জন শূন্য। গতকাল শনিবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, দলের চেয়ারপারসনের উপদেষ্টা আতাউর রহমান ঢালি, সহসাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ প্রমুখ। প্রধানমন্ত্রীকে ‘মাদার অফ হিউম্যানিটি’ নামে অভিহিত করা ও তার অর্জন নিয়ে বিএনপির মতামত জানতে চাইলে রিজভী বলেন, ‘রোহিঙ্গা সমস্যা সমাধানে প্রথমে কোনও আগ্রহই দেখায়নি সরকার। এর পর জাতিসংঘ থেকেও রোহিঙ্গাদের জন্য কিছুই আনতে পারেননি প্রধানমন্ত্রী। এমনকি নিজেদের পাশের দেশকেও পক্ষে নিতে পারেননি। তার (প্রধানমন্ত্রী) কোনও অর্জনই নেই।’ তিনি বলেন, `যে দেশে গণতন্ত্র নেই, নাগরিক অধিকার নেই, গণমাধ্যমের স্বাধীনতা নেই, যেখানে হাজার হাজার মানুষ গুম হয়, হত্যা করা হয়, সেখানে কিসের হিউম্যানিটি? প্রধানমন্ত্রীকে ‘মাদার অব হিউম্যানিটি’ নয় ‘মাদার অব ক্রুয়েলিটি’ বলা উচিত।


কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড