শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

ইউনিয়ন সভাপতি, সম্পাদক ও যুগ্ম সম্পাদক বহিষ্কার

  • আপলোড তারিখঃ ১০-০৩-২০২৫ ইং
ইউনিয়ন সভাপতি, সম্পাদক ও যুগ্ম সম্পাদক বহিষ্কার

চুয়াডাঙ্গা সদরের তিতুদহে টিসিবি ও ভিজিএফের কার্ড ভাগাভাগি নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ রফিকুল ইসলাম নিহতের ঘটনায় দল থেকে ইউনিয়ন বিএনপির সভাপতি মো. মিলন মিয়া, সাধারণ সম্পাদক মো. আবুল হাশেম টোটন ও যুগ্ম সাধারণ সম্পাদক মো. আব্দুল খালেককে বহিষ্কার করা হয়েছে। গতকাল রোববার রাতে দর্শনা থানা বিএনপির সভাপতি মো. খাজা আবুল হাসনাত ও সাধারণ সম্পাদক আহাম্মদ আলী স্বাক্ষরিত পৃথক তিন চিঠিতে তাদের বহিষ্কার করা হয়।

বহিষ্কারের চিঠিতে উল্লেখ করা হয়, ‘আপনার বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ তদন্ত করে দেখা গেছে যে, আপনি দলীয় গঠনতন্ত্র ও আদর্শের পরিপন্থী কার্যকলাপে লিপ্ত রয়েছেন। এতে দলীয় শৃঙ্খলা বিঘ্নিত হয়েছে এবং দলের সুনাম ক্ষুণ্ন হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) গঠনতন্ত্রের আলোকে এবং দলের স্বার্থ রক্ষার্থে, চুয়াডাঙ্গা জেলা বিএনপির সিদ্ধান্ত মোতাবেক আপনাকে বিএনপির সভাপতি পদ থেকে স্থায়ীভাবে অব্যাহতি দেওয়া হলো এবং দল থেকে বহিষ্কার করা হলো। এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।’



কমেন্ট বক্স
notebook

আরো ১১ বোয়িং বিমান কিনছে বাংলাদেশ