পবিত্র মাহে রমজানে আলমডাঙ্গা উপজেলার আইলহাঁস ও নাগদাহ ইউনিয়ন বিএনপির যৌথ উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার উপজেলার ঘোলদাড়ি ফুটবল মাঠ প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইলহাঁস ইউনিয়ন বিএনপির সভাপতি ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিনহাজ উদ্দিন বিশ্বাস। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফ।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বাংলাদেশ আজ এক সংকটময় সময় অতিক্রম করছে। দেশে গণতন্ত্র নেই, মানুষের মৌলিক অধিকার ক্ষুণ্ন হচ্ছে, পতিত স্বৈরাচার সরকার কর্তৃক ভোটাধিকার হরণ করা হয়েছে। তিনি বলেন, ‘মাহে রমজানের শিক্ষা হলো সত্য, ন্যায় ও মানবতার পক্ষে অবস্থান নেয়া। এই রমজান মাস আমাদের সহমর্মিতা, সংযম ও ন্যায়বিচারের শিক্ষা দেয়। আমাদের সেই শিক্ষাকে জীবনে কাজে লাগাতে হবে। দেশের মানুষের বৃহত্তর স্বার্থে আমাদের সকলকে নিজ নিজ অবস্থান থেকে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়ে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে অংশ নিতে হবে।’
তিনি আরও বলেন, ‘বেগম খালেদা জিয়া আজ গুরুতর অসুস্থ। বছরের পর বছর তাকে চিকিৎসার জন্য বিদেশে যেতে দেওয়া হয়নি। রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতে তাকে বন্দি করে রাখা হয়েছিল। সেই স্বৈরাচারের পতনের পর বেগম জিয়াকে বিদেশে চিকিৎসার জন্য যেতে দেয়া হয়েছে। অথচ তিনি তিনবারের নির্বাচিত প্রধানমন্ত্রী ছিলেন, দেশের মানুষের জন্য সারাজীবন কাজ করেছেন। এই দোয়া মাহফিলের মাধ্যমে আমরা আল্লাহর দরবারে তার সুস্থতা ও মুক্তির জন্য প্রার্থনা করছি।’ শরীফুজ্জামান আরও বলেন, ‘জুলুম-নিপীড়নের বিরুদ্ধে আমাদের রমজানের শিক্ষায় উজ্জীবিত হয়ে সোচ্চার হতে হবে। দেশের মানুষের অধিকার ফিরিয়ে আনতে জাতীয় ঐক্যের বিকল্প নেই।’

অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন আলমডাঙ্গা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. আমিনুল হক রোকন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সফিকুল ইসলাম পিটু, আলমডাঙ্গা উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আখতার হোসেন জোয়ার্দার, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন, উপজেলা বিএনপির নেতা এমদাদুল হক ডাবু, জেলা জাসাসের সাধারণ সম্পাদক সেলিমুল হাবিব সেলিম, জেলা যুবদলের যুগ্ম সম্পাদক ও চিৎলা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুস সালাম বিপ্লব, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক জাহেদ মোহাম্মদ রাজিব খান, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোমিনুর রহমান মোমিন ও নাগদাহ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শাহিনুল আলম শাহীন। অনুষ্ঠানটি সার্বিকভাবে তত্ত্বাবধান করেন নাগদাহ ইউনিয়ন বিএনপির সভাপতি বোরহান উদ্দিন ও আইলহাঁস ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হারুন অর রশিদ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা মৎস্যজীবী দলের সাবেক আহ্বায়ক আবু বক্কর সিদ্দিক বকুল, সদর উপজেলা বিএনপির সহসভাপতি ইকরামুল হক ইকরা, আলমডাঙ্গা উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মীর উজ্জ্বল হোসেন, সদস্যসচিব রফিকুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক চৌধুরী আলম বাবু, আলমডাঙ্গা পৌর যুবদলের আহ্বায়ক নাজিম উদ্দিন মোল্লা, সদস্যসচিব সাইফুল আলম কনক, চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক আমানুল্লাহ আমান, জেলা ছাত্রদলের সাহিত্য বিষয়ক সম্পাদক ইমরান হোসেন, আলমডাঙ্গা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ইমদাদুল হক ইমদাদ, সদস্যসচিব রাজু আহমেদ, আলমডাঙ্গা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জাহিদ হাসান শুভ, সদস্য রাসেল আহমেদ, চুয়াডাঙ্গা পৌর ছাত্রদলের আহ্বায়ক কৌশিক আহমেদ রানা, আলমডাঙ্গা পৌর ছাত্রদলের আহ্বায়ক আতিক হাসান রিংকু, নাগদাহ ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি অহিমুদ্দিন, আইলহাঁস ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক মো. আজিজ আহমেদ সুজন, সাইফুল ইসলাম, মনিরউদ্দিন ও রাসেল।
দোয়া মাহফিল পরিচালনা করেন আলমডাঙ্গা উপজেলা ওলামা দলের আহ্বায়ক মওলানা সাফি। দোয়ায় উপস্থিত নেতাকর্মীরা বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি এবং দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য আল্লাহর দরবারে প্রার্থনা করেন।
সমীকরণ প্রতিবেদন