শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

গাংনীতে ভোক্তা অধিকারের অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা

  • আপলোড তারিখঃ ০৪-০৩-২০২৫ ইং
গাংনীতে ভোক্তা অধিকারের অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা

অবৈধভাবে গ্যাসের ব্যবসা পরিচালনার অপরাধে মেহেরপুরের গাংনীতে মেসার্স পরস এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী জাহাঙ্গীর আলমকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। মঙ্গলবার (৪ মার্চ) দুপুরে গাংনী উপজেলার তেরাইল বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। এতে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মেহেরপুর কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, অবৈধভাবে এলপিজি গ্যাসের ব্যবসা পরিচালনার গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯—এর আওতায় মেসার্স পরস এন্টারপ্রাইজকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযান পরিচালনায় সহযোগিতা করেন জেলা কৃষি বিপণন কর্মকর্তা তারিকুল ইসলাম, জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা রিয়াজ মাহমুদ ও জেলা পুলিশের একটি টিম।



কমেন্ট বক্স
notebook

আরো ১১ বোয়িং বিমান কিনছে বাংলাদেশ